ভিয়েতনামের সেনা শিবিরে ভূমিধস, নিখোঁজ ২২

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২০, ১৩:২১আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৩:২৮
image

ভিয়েতনামের মধ্যপ্রদেশ কোয়াং ত্রিতে এক সেনা শিবির ভূমিধসের কবলে পড়েছে। রবিবার (১৮ অক্টোবর) ভোরের দিকে এ দুর্ঘটনায় অন্তত ২২ জন সৈনিক নিখোঁজ হয়েছেন। সরকারি ওয়েবসাইট সূত্রে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

ভিয়েতনামের সেনা শিবিরে ভূমিধস, নিখোঁজ ২২

ভিয়েতনামে অক্টোবরের শুরুর দিকে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধস শুরু হয়। এর ফলে দেশটির মধ্যাঞ্চলে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আগামী কয়েক দিন বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভিয়েতনাম সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কোয়াং ত্রিতে চতুর্থ মিলিটারি অঞ্চলের একটি ইউনিটের ব্যারাকে রবিবার সকালের দিকে ভূমিধস হয়। ভিয়েতনামের উপপ্রতিরক্ষামন্ত্রী ফান ভাং গিয়াং আবেগ আপ্লুত হয়ে বলেছেন, ‘আমরা আরও একটি নির্ঘুম রাত পার করলাম।’

কয়েক দিন আগে পার্শ্ববর্তী থুয়া থিয়েন হুউ প্রদেশে ভূমিধসে ১৩ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই সেনা সদস্য। সরকারের পক্ষ থেকে সে সময় জানানো হয়, নিখোঁজ সেনা সদস্যদের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম