মার্কিন অর্থমন্ত্রীসহ বাহরাইন সফরে ইসরায়েলি প্রতিনিধি দল

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২০, ২০:০২আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৬:৩৩
image

সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তির আওতায় বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করতে এরইমধ্যে সে দেশে পৌঁছেছে ইসরায়েলি প্রতিনিধি দল। রবিবার (১৮ অক্টোবর) তাদের বহনকারী এল আল এয়ারলাইন্স-এর বিমানটি অবতরণ করে। ওই প্রতিনিধি দলটিকে সঙ্গ দিচ্ছেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন।

মার্কিন অর্থমন্ত্রীসহ বাহরাইন সফরে ইসরায়েলি প্রতিনিধি দল

গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি স্বাক্ষর হয়। ফিলিস্তিনিরা তাৎক্ষণিকভাবে একে ‘বিশ্বাসঘাতকতা’ অ্যাখ্যা দেয়। অপরদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরের ক্ষণকে ‘মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করে। বাহরাইনের সঙ্গে চুক্তিস্বাক্ষর হলেও এর আনুষ্ঠানিকতা বাকি ছিল।

রবিবার সে আনুষ্ঠানিকতা পূরণ করতে চার্টার্ড ফ্লাইটে করে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে বাহরাইনে রওনা করে ইসরায়েলি প্রতিনিধি দল। বিমানে বসে মার্কিন অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি এ সুযোগ শুধু বিনিয়োগে থেমে থাকবে না।’

বিমানে ওঠার আগে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত আভি বেরকোয়িৎজ বলেন, পর্যটন ও কূটনৈতিক সম্পর্ককে এগিয়ে নিতে ইসরায়েল ও বাহরাইন একটি যৌথ প্রজ্ঞাপনে স্বাক্ষর করবে।

আগামী ৩ নভেম্বরের নির্বাচনে রাজনৈতিক সুবিধা পেতে দুই আরব দেশের সঙ্গে ইসরায়েলের স্বাক্ষরিত চুক্তি ব্যবহার করতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ভোটারদের তিনি দেখাতে চান ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের চেয়ে তিনিই ইসরায়েলের বেশি ভালো বন্ধু। 

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম