চীনের সেই খনি মালিকের আত্মহত্যা

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৫, ১৭:১৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৩
image

চীনের জিপসাম খনি থেকে একজন উদ্ধার

ধসের কারণে চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের জিপসামের যে খনিতে দুইদিন ধরে ১৭ শ্রমিক আটকা পড়ে আছেন, সেই খনির মালিক আত্মহত্যা করেছেন। রোববার একটি খনি কূপে ঝাঁপ দিয়ে মা কংবো নামের ওই ব্যক্তি আত্মহত্যা করেন। চীনের সংবাদ সংস্থা শিনহুয়ার বরাতে খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  
নিজস্ব প্রতিনিধির বরাতে বিবিসি জানায়, ঠিক কী কারণে কংবো আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে যেসব নিয়োগকারী প্রতিষ্ঠান বা কর্মকর্তার বিরুদ্ধে অবহেলাজনিত অভিযোগ প্রমাণিত হবে তার বিরুদ্ধে সাজা কঠোর করেছে চীনা কর্তৃপক্ষ। আর সেটাকেই সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।  
শুক্রবার ইউরোং কোম্পানির মালিকানাধীন জিপসাম খনিতে ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়। খনি থেকে চারজন বের হয়ে আসতে সক্ষম হন। পরে উদ্ধারকারীরা বেশ ক’জনকে খনি থেকে বের করে আনলেও এখনও আটকা পড়ে আছেন ১৭ জন।
চীনে চলতি বছর হওয়া বেশ কয়েকটি শিল্প দুর্ঘটনার মধ্যে এটি একটি। ধারাবাহিক শিল্প দুর্ঘটনা চীনের শিল্প ব্যবস্থা এবং মানকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি