স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত লিবিয়ার দুই পক্ষ: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২০, ২২:০৮আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৩:২৩

লিবিয়ার জাতিসংঘ মিশন জানিয়েছে, দেশটির যুদ্ধরত পক্ষ দুটি স্থায়ী যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছে। জেনেভায় পাঁচ দিন আলোচনার পর শুক্রবার এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনেকেই এর মাধ্যমে দেশটিতে স্থায়ী শান্তির প্রত্যাশা করছেন। তবে এর আগে উভয় পক্ষের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হলেও সেটি গত কয়েক বছরের যুদ্ধ থামাতে ব্যর্থ হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত লিবিয়ার দুই পক্ষ: জাতিসংঘ

প্রায় পাঁচ বছর ধরে লিবিয়ায় দুটি সরকার কার্যক্রম পরিচালনা করছে। এদের মধ্যে একটি সরকারকে সমর্থন দিয়েছে জাতিসংঘ ও অন্যান্য দেশ। আরেকটি ফিল্ড মার্শাল হাফতারের নেতৃত্বাধীন। ত্রিপোলির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে জাতিসংঘ। তুরস্ক, ইতালি ও যুক্তরাজ্য এ সরকারকে সমর্থন দিচ্ছে। আর হাফতার বাহিনীর সমর্থনে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, ফ্রান্স, মিসর ও সৌদি আরব।

আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ লিবিয়ার যুদ্ধরত পক্ষগুলো স্থায়ী যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষরের পর এটিকে ঐতিহাসিক অর্জন আখ্যা দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ দূত স্টিফেন উইলিয়ামসের মধ্যস্ততায় উভয় পক্ষের পাঁচ জন করে প্রতিনিধি আলোচনায় অংশ নেয়। জাতিসংঘ বলছে, লিবিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট।

চুক্তি অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে সব বিদেশি যোদ্ধা ও সরঞ্জাম লিবিয়া ছেড়ে চলে যাবে। দেশটির জাতিসংঘ সমর্থিত সরকারের শীর্ষ আলোচক আলি আবু সামা বলেন, আমরা যথেষ্ট দুর্ভোগ আর রক্তপাত সহ্য করেছি। আমি লিবিয়ার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

অপর দিকে হাফতার বাহিনীর শীর্ষ প্রতিনিধি আমরাজা আলামামি জেনেভায় সম্মত হওয়া বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম