‘চীন-পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের দিনক্ষণ নির্ধারণ করে ফেলেছেন মোদি’

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০২০, ১৪:০২আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৭:১১

চীন-পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের দিনক্ষণ নির্ধারণ করে ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা স্বতন্ত্র দেব সিং। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। ‘চীন-পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের দিনক্ষণ নির্ধারণ করে ফেলেছেন মোদি’

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে ভারতের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এমন মন্তব্য করলেন উত্তর প্রদেশ বিজেপি প্রধান স্বতন্ত্র দেব সিং।

তিনি বলেন, রামমন্দির ও ৩৭০ ধারা বাতিলের মতোই পাকিস্তান ও চীনের বিরুদ্ধে ভারত কবে যুদ্ধ ঘোষণা করবে, তার নির্দিষ্ট দিনক্ষণ ভেবে রেখেছেন প্রধানমন্ত্রী।

ভারত প্রকাশ্যে যে নীতির কথা বলে থাকে স্বতন্ত্র দেব সিংহের এমন মন্তব্য তার সঙ্গে সাংঘর্ষিক। রবিবারই দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, চীনের সঙ্গে সীমান্ত বিরোধে ইতি টানতে আগ্রহী দিল্লি। তবে একইসঙ্গে ভারতের এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ভিডিওতে ভারতের সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকেও নিয়েও কথা বলেন স্বতন্ত্র দেব সিং। দল দুটিকে সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনা করেন তিনি।

শুক্রবার আরেক বিজেপি নেতা সঞ্জয় যাদবের বাড়িতে বসে ধারণ করা স্বতন্ত্র দেব সিংয়ের ওই ভিডিও নিয়ে এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় শোরগোল তৈরি হয়েছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম