বাইডেনের প্রচারে লেডি গাগা

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০২০, ১৭:৩৬আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২০:৪৭

ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের শেষ প্রচারে যোগ দেবেন মার্কিন সুপারস্টার সংগীত তারকা লেডি গাগা ও জন লিজেন্ড। সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, রবিবার বাইডেনের প্রচার শিবির এই ঘোষণা দিয়েছে। বাইডেনের প্রচারে লেডি গাগা

সিএনএন জানিয়েছে, দোদুল্যমান বা ব্যাটলগ্রাউন্ড রাজ্য হিসেবে পরিচিত পেনসিলভানিয়ার পিটাসবার্গে জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেনের সঙ্গে ভোটের আগের দিন র‍্যালিতে অংশ নেবেন লেডি গাগা। আর ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফের সঙ্গে ফিলাডেলফিয়ায় প্রচারে অংশ নেবেন জন লিজেন্ড।

লেডি গাগা রাজনীতিতে কোনও আগন্তুক নন। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই তারকা তার অনুসারীদের ভোট দেওয়ার ব্যাপারে উৎসাহ দিয়ে যাচ্ছেন। এর আগে ২০১৭ সালে যৌন হয়রানির বিরুদ্ধে জো বাইডেনের একটি প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি।

এদিকে বাইডেনের প্রচারে লেডি গাগার অংশ নেওয়ার খবরে ট্রাম্প শিবিরের কমিউনিকেশন ডিরেক্টর টিম মুর্তাহ ১ নভেম্বর একটি বিবৃতি দিয়েছেন। সেখানে লেডি গাগাকে তিনি ‘অ্যান্টি ফ্র্যাকিং অ্যাকটিভিস্ট’ হিসেবে অভিহিত করেছেন।

এর জবাবে লেডি গাগা এক টুইট বার্তায় হ্যাশট্যাগ বাইডেনহ্যারিস লিখে বলেছেন, ‘হায় টিম, হায় ডোনাল্ড ট্রাম্প বিনামূল্যে আপনাদের মাথায় আছি জেনে, আমি খুবই আনন্দিত।’

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ‘অঙ্গরাজ্য’ হওয়ার সুবিধা চায় কানাডা: ট্রাম্প
যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান
সূর্যগ্রহণের পর এবার আংশিক চন্দ্রগ্রহণের পালা
সর্বশেষ খবর
এশিয়ান গেমসে সেরা পারফরমারদের দলে রাখতে নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
এশিয়ান গেমসে সেরা পারফরমারদের দলে রাখতে নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
কাঁদলেন পুলিশ কমিশনার, বললেন ‘তার বয়সী আমারও এক ছেলে আছে’
কাঁদলেন পুলিশ কমিশনার, বললেন ‘তার বয়সী আমারও এক ছেলে আছে’
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একযোগে অর্ধশতাধিক অগ্নিসংযোগ
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একযোগে অর্ধশতাধিক অগ্নিসংযোগ
নারী হকির প্রতিভা খুঁজতে নতুন কর্মসূচি
নারী হকির প্রতিভা খুঁজতে নতুন কর্মসূচি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল