ফাউচিকে নয়, ট্রাম্পকেই বিদায় করা হবে: বাইডেন

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২০, ১০:৪৯আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১০:৫০

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে বরখাস্তের ট্রাম্পের হুমকির সমালোচনা করেছেন জো বাইডেন। ডেমোক্র্যাটিক পার্টির এই প্রেসিডেন্ট প্রার্থী বলেছেন, ‘ফাউচিকে নয়, ট্রাম্পকেই বিদায় করা হবে।‌‌’ সোমবার ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে নির্বাচনি প্রচারে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন। ফাউচিকে নয়, ট্রাম্পকেই বিদায় করা হবে: বাইডেন

মার্কিন প্রশাসনে অ্যান্থনি ফাউচি-র মতো একজন বিশেষজ্ঞকে রাখতে ডেমোক্র্যাটিক পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানান বাইডেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা-ও ফাউচিকে বরখাস্ত করার ট্রাম্পের হুমকির সমালোচনা করেছেন। সোমবার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বাইডেনের প্রচারে অংশ নিয়ে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের অল্প কয়েকজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছেন ফাউচি, যিনি করোনা মহামারিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। অথচ পুনরায় নির্বাচিত হলে তিনি তাকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন।

উল্লেখ্য, ফ্লোরিডায় এক সমাবেশে অংশ নিয়ে অ্যান্থনি ফাউচিকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। কোভিড-১৯ সংক্রান্ত মিডিয়া কাভারেজেরও সমালোচনা করেন তিনি। এ সময় সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ফাউচিকে বরখাস্ত করুন’ বলে চিৎকার করতে থাকে। তখন ট্রাম্প বলেন, ‘আর কাউকে বলবেন না। আমাকে নির্বাচনের পর কিছু সময় পর্যন্ত অপেক্ষা করতে দিন। আমি এ পরামর্শকে স্বাগত জানাই।’

সম্প্রতি ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে করোনা মহামারি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন ফাউচি। এ ঘটনায় ক্ষুব্ধ হয় রিপাবলিকান শিবির। যার জেরে নির্বাচনি প্রচারে গিয়ে তাকে সরিয়ে দেওয়ার ইচ্ছার কথা জানান ট্রাম্প।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি