যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ভোট পাওয়া প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০২০, ০২:৩৫আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৩:৩১

প্রেসিডেন্ট না হয়েও যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছেন বাইডেন। গণনা শেষ হওয়ার আগেই যে কোনও মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি। ২০০৮ সালে গড়া বারাক ওবামার রেকর্ড ভেঙে বাইডেন ইতোমধ্যে প্রায় সাত কোটির বেশি ভোট পেয়েছেন বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিনি প্রায় ২৫ লাখ ভোটে এগিয়ে রয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ভোট পাওয়া প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন রেকর্ড টার্নআউট দেখেছে। দেশটির যোগ্য নাগরিকদের মধ্যে এবারে ভোট দেওয়ার হার নিয়ে গড়া এক শতাব্দীরও বেশি সময় আগের রেকর্ড ভেঙে গেছে। এনবিসি নিউজের প্রজেকশন অনুযায়ী, এবারে অন্তত ১৫ কোটি ৯৮ লাখ মার্কিন নাগরিক ভোট দিয়েছে। এর ফলে দেশটির যোগ্য নাগরিকদের মধ্যে এবার ভোট দেওয়ার হার ৬৬ দশমিক ৭ শতাংশ। এর আগে দেশটির সর্বোচ্চ টার্নআউটের হার ছিলো ১৯০৮ সালে। সেবারে দেশটির ৬৫ শতাংশের বেশি যোগ্য নাগরিক ভোট দেয়।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি নাগরিকের ভোট পেয়ে নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট হলেন বারাক ওবামা। ২০০৮ সালে তিনি ৬ কোটি ৯৪ লাখের বেশি ভোট পেয়ে ওই রেকর্ড গড়েন। তবে সবগুলো রাজ্যের ভোট গণনা শেষ হওয়ার আগে ইতোমধ্যেই সাত কোটি চার লাখের বেশি ভোট নিজের পকেটে পুরেছেন জো বাইডেন। তবে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট এখনও নিশ্চিত করতে পারেননি এই ডেমোক্র্যাট প্রার্থী।

অন্যদিকে কয়েকটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যে এগিয়ে থেকে জয়ের সম্ভাবনা এখনও ধরে রেখেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার দুপুর নাগাদ বারাক ওবামার রেকর্ড প্রায় ছুঁয়ে ফেলেছেন তিনিও। ট্রাম্প ইতোমধ্যে ৬ কোটি ৭৩ লাখের বেশি ভোট পকেটে পুরেছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ভোটাররা মূলত ভোট দিয়ে ইলেক্টোরাল ভোটার নির্বাচন করেন। তারাই চূড়ান্তভাবে প্রেসিডেন্ট নির্ধারণ করে থাকেন। দেশটিতে মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৩৮টি। মূলত জনসংখ্যার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলোর জন্য ইলেক্টোরাল ভোট নির্দিষ্ট করা আছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে অন্তত ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিতের প্রয়োজন পড়ে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি