নিজেদের ভ্যাকসিনকে ৯৫ শতাংশ কার্যকর দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০২০, ২০:২৩আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২২:৫৩
image

রাশিয়ার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ‘স্পুটনিক-৫’ ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে মস্কো। নতুন প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে মঙ্গলবার ভ্যাকসিনটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান এই দাবি করেছে। প্রথম দফায় প্রতিষ্ঠানটির দাবি ছিল ভ্যাকসিনটির কার্যকারিতা ৯১ দশমিক ৪ শতাংশ। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। নিজেদের ভ্যাকসিনকে ৯৫ শতাংশ কার্যকর দাবি রাশিয়ার

করোনাভাইরাসের মহামারির মধ্যে সম্প্রতি তিনটি টিকার অগ্রগতি সম্পর্কে জানা গেছে। এগুলো হলো ফাইজার-বায়োএনটেক, স্পুটনিক ও মডার্না। ফাইজারের তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর বলে দাবি করা হয়েছে। এই টিকায় উল্লেখযোগ্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আরেক বহুজাতিক ওষুধ কোম্পানি মডার্না ইনকরপোরেশন গত সোমবার জানায়, তাদের তৈরি টিকা করোনা ঠেকাতে ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর।

রুশ ভ্যাকসিন স্পুটনিক-৫ উদ্ভাবনে অর্থায়নকারী রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড-এর প্রধান কিরিল দিমিত্রিয়েভ মঙ্গলবার জানান, ‘স্পুটনিক খুবই কার্যকারিতা প্রদর্শন করেছে, ৯৫ শতাংশের বেশি। এটা নিঃসন্দেহে কেবল রাশিয়ার জন্য ইতিবাচক খবর নয়; বরং সারা দুনিয়ার জন্য, সব দেশের জন্য।’

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম