টাইগ্রের জনগণ জীবন দিতে প্রস্তুত: স্বাধীনতাকামী নেতা

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০২০, ২১:৩৯আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:৩৯
image

আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছেন ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলের স্বাধীনতাকামী গোষ্ঠীর নেতা ডেবরেটসিয়ন গেবরেমাইকেল। গত রবিবার রাতে দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদের দেওয়া তিন দিনের আল্টিমেটামের জবাবে এই নেতা বলেন, তাদের জনগণ মাতৃভূমি রক্ষায় জীবন দিতে প্রস্তুত। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। টাইগ্রের জনগণ জীবন দিতে প্রস্তুত: স্বাধীনতাকামী নেতা

গত দুই সপ্তাহ ধরে ইথিওপিয়ার সরকারি বাহিনী ও স্বাধীনতাকামী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) মধ্যে লড়াই চলছে। ইতোমধ্যে এই লড়াইয়ে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া অঞ্চলটি থেকে পালিয়ে প্রতিবেশী দেশ সুদানে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। ওই অঞ্চলের এক সেনা ঘাঁটিতে হামলার জন্য প্রধানমন্ত্রী আবি আহমেদ টিপিএলএফ বাহিনীকে দায়ী করে তাদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দিলে এই লড়াই শুরু হয়।

ইথিওপিয়ার সেনাবাহিনীর দাবি তারা টাইগ্রে অঞ্চলের রাজধানী মেকেল্লের ৩৭ মাইলেরর মধ্যে ঢুকে পড়েছে। শহরটিতে গোলাবর্ষণ শুরুর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করে দিয়েছে তারা। এরপরই টিপিএলএফকে আত্মসমর্পণে সময় বেঁধে দেন প্রধানমন্ত্রী আবি আহেমেদ।

তবে টিপিএলএফ নেতা ডেবরেটসিয়ন গেবরেমাইকেল বলেছেন, আবি আহমেদ তার বাহিনীর ক্ষয়ক্ষতি গোপন করতে চাইছেন। তার দাবি টিপিএলএফ বাহিনীর হাতে নাস্তানাবুদ হওয়ার পর সময় ক্ষেপণ করতে হুমকির ঘোষণা দিচ্ছেন তিনি। সোমবার এক বার্তায় তিনি বলেন, ‘তিনি (আবি আহমেদ) বুঝতে পারছেন না আমরা কারা। আমরা নৈতিক মানুষ আর আমাদের অঞ্চল শাসনের অধিকার রক্ষায় জীবন দিতেও প্রস্তুত।’

মঙ্গলবার টিপিএলএফ বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, তারা ইথিওপিয়ার সেনাবাহিনীর ২১তম ডিভিশনকে পুরো ধ্বংস করে দিয়েছেন। তবে দেশটির সরকার এই দাবির বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান