বাধা উপেক্ষা করে ভারতীয় কৃষকদের ‘দিল্লি চলো অভিযান’

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০২০, ২৩:১৮আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৪:২৭
image

পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পরও বিতর্কিত কৃষি সংস্কার বিল বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে ভারতের বিভিন্ন রাজ্যের কৃষকরা। শুক্রবার (২৭ নভেম্বর) নাগাদ বিক্ষোভকারীরা দিল্লি সীমান্তে পৌঁছে যাবেন বলে আশা প্রকাশ করেছে কৃষক সংগঠনগুলো।

বাধা উপেক্ষা করে ভারতীয় কৃষকদের ‘দিল্লি চলো অভিযান’

লোকসভার শেষ অধিবেশনে বিতর্কিত কৃষি বিল পাস করে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও বিলটি ধ্বনি ভোটে পাস করানো হয়। তার পর থেকেই ভারতের সব চেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক দুই রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানায় কৃষক বিক্ষোভ শুরু হয়। শীতে কার্যত কোনো ফসল বোঝাই ট্রাক পাঞ্জাব থেকে বের হতে দিচ্ছেন না কৃষকরা। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার নতুন আইন বলবৎ করে কৃষকদের স্বার্থে আঘাত করেছে। তবে সরকারের দাবি এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না। গত দুই মাস মাস ধরেই কৃষকদের আন্দোলন চলছিল। তারই মধ্যে কেন্দ্র কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই বৈঠকে কোনও সমাধানে পৌঁছানো য়ায়নি। তার পরেই কৃষকদের প্রায় ৫০০টি গোষ্ঠী একত্রে সিদ্ধান্ত নেয়, বৃহস্পতিবার দিল্লি অভিযান করা হবে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, উত্তরাখণ্ড, কেরালা এবং পাঞ্জাব, এই ছয় রাজ্য থেকে কৃষকরা দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। এদিন পাঞ্জাব-হরিয়ানা সরকার দিল্লি-হরিয়ানা সীমান্ত সিল করে দেয়, যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ তৈরি করা হয় ব্যারিকেড ৷ কৃষকরা দিল্লির দিকে এগোতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয়। তবে তাতে দমে না গিয়ে শুক্রবারও দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা অব্যাহত রয়েছে। শুক্রবার দুইটি কৃষক সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে আভাস দেওয়া হয়, হরিয়ানা থেকে ৫০ হাজার কৃষক দিল্লি সীমান্তে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। 

বিক্ষোভকারীদের ঠেকাতে দিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নজরদারির অংশ হিসেবে দিল্লি-হরিয়ানা সীমান্তে মোতায়েন করা হয়েছে ড্রোন ক্যামেরা।

/এফইউ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের