অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তার কারণ নেই: ব্রিটিশ মন্ত্রী

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০২০, ১৩:১৫আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৩:১৯
image

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে একজন ব্রিটিশ মন্ত্রী আশ্বস্ত করেছেন, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এই টিকার কার্যকারিতা নিয়ে অ্যাস্ট্রাজেনেকার দেওয়া তথ্য নিয়ে সম্প্রতি বিভ্রান্তি দেখা দেয়। তবে যুক্তরাজ্যের গৃহায়ণমন্ত্রী রবার্ট জেনরিক বলেছেন, এসব তথ্য স্বাধীনভাবে পর্যালোচনা করা হবে।

অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তার কারণ নেই: ব্রিটিশ মন্ত্রী

গত সোমবার অ্যাস্ট্রাজেনেকা জানায়, তাদের তৈরি ভ্যাকসিন করোনাভাইরাস প্রতিরোধ করতে গড়ে ৭০% কার্যকরী। বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার ভিত্তিতে তিন ধরনের কার্যকারিতার মাত্রা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, গড় কার্যকারিতা ৭০ শতাংশ, সবচেয়ে কম কার্যকারিতার মাত্রা ৬২ শতাংশ এবং সর্বোচ্চ মাত্রা ৯০ শতাংশ। তবে টিকা সম্পর্কে এই অস্পষ্ট তথ্যের কারণে ভ্যাকসিনের সাফল্য নিয়ে বিতর্ক শুরু হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, অক্সফোর্ড উপস্থাপিত ডাটাগুলো নিয়ে প্রশ্ন রয়েছে। সে প্রশ্নটি এর নিরাপত্তা নিয়ে নয়, বরং এ ভ্যাকসিনটি কতটা কার্যকর তা নিয়ে।

যুক্তরাজ্যের গৃহায়ণমন্ত্রী রবার্ট জেনরিক স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি মনে করি না, অযাচিত উদ্বেগের কোনও কারণ রয়েছে। আমরা এখন নিয়ন্ত্রকদের কাছে চিঠি লিখে টিকা–সম্পর্কিত তথ্যের স্বাধীন মূল্যায়ন করতে বলেছি। আমাদের এখন স্বাধীন পর্যালোচনা করতে দিতে হবে।’

এরআগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্বেচ্ছাসেবীদের একাংশকে কম ডোজের টিকা দেওয়া হয়েছে, তা নিশ্চিত। তাদের দাবি, এখন প্রতিষেধক মাপার সঠিক প্রক্রিয়া নির্ধারিত হয়েছে এবং এবার থেকে উৎপাদিত টিকার পরিমাণ সব সময় অপরিবর্তিত থাকবে। আর অ্যাস্ট্রাজেনেকার তরফে বলা হয়েছে, ভ্যাকসিন ট্রায়ালে উচ্চতম পর্যায় মেনে চলা হয়েছে এবং ভুল শোধরাতে গোটা প্রক্রিয়ার আরও বিশ্লেষণ করা হচ্ছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী প্যাসকাল সরিয়ট জানিয়েছেন, সংস্থাটি ভ্যাকসিনের কার্যকরিতা যাচাইয়ের জন্য অতিরিক্ত ট্রায়ালের ব্যবস্থা করছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম