বাইডেনের পায়ে ফ্র্যাকচার, সুস্থতা কামনা ট্রাম্পের

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০২০, ১২:১০আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৩:২৩
image

পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে শনিবার দুর্ঘটনার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। পিছলে পড়ে যাওয়ার কারণে তার এক পায়ের পাতার মাঝের অংশে ‘ফ্র্যাকচার’ ধরা পড়েছে। বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের সুস্থতা কামনা করেছেন।

বাইডেনের পায়ে ফ্র্যাকচার, সুস্থতা কামনা ট্রাম্পের

বাইডেনের চিকিৎসকদের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহ বাইডেনকে ওয়াকিং বুটের সাহায্য নিয়ে হাঁটতে হতে পারে।

বাইডেনের পোষা কুকুরের নাম ‘মেজর’। রবিবার নির্বাচিত প্রেসিডেন্টের অফিস থেকে ঘোষণা দেওয়া হয় যে, কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন বাইডেন। তাই তিনি একজন অর্থোপেডিস্টের শরণাপন্ন হতে যাচ্ছেন।

ডা. কেভিন ও’কনর শনিবার বলেছেন, ‘পড়ে গিয়ে বাইডেন পা মচকে ফেলেছেন। এক্সরে পরীক্ষায় তার পায়ের পাতায় হাড়ে চুল পরিমাণ ফাটল ধরা পড়েছে। তবে তা গুরুতর নয়। আগামী কয়েক সপ্তাহ তাকে বিশেষ বুট পরে থাকতে হবে।’

এ ঘটনা জেনে ওইদিন সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বাইডেনের সুস্থতা কামনা করে লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

গত ২০ নভেম্বর জো বাইডেন তার ৭৮তম জন্মদিন পালন করেছেন এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই হতে যাচ্ছেন সবচেয়ে প্রবীণতম প্রেসিডেন্ট।

/বিএ/এমএমজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম