শ্রীলঙ্কায় বন্দিদের ওপর কারারক্ষীদের গুলি, নিহত ৮

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০২০, ১৭:৩২আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৭:৩২
image

শ্রীলঙ্কার একটি কারাগারে বিক্ষোভরত বন্দিদের ওপর গুলি চালানোর ঘটনায় অন্তত আট জন নিহত এবং অপর ৫২ জন আহত হয়েছে। কারাগারে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্দিরা আগাম মুক্তি ও উন্নত সুবিধার দাবিতে বিক্ষোভ শুরু করলে গুলি চালানো হয়। দেশটির পুলিশের মুখপাত্র অজিত রোহানা বলেছেন, মাহারা কারাগারের অপ্রস্তুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রক্ষীরা বলপ্রয়োগ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। শ্রীলঙ্কায় বন্দিদের ওপর কারারক্ষীদের গুলি, নিহত ৮

শ্রীলঙ্কার জনাকীর্ণ কারাগারগুলোতে সম্প্রতি এক হাজারের বেশি বন্দি করোনা সংক্রমণের তথ্য জানা গেছে। এই সংক্রমণের তথ্য সামনে আসার জেরে গত কয়েক দিন ধরেই দেশটির বিভিন্ন কারাগারে বিক্ষোভ চলছে। রাজধানী কলম্বোয় ওয়েলিকাদা কারাগারের একদল বন্দি ছাদে উঠে বিক্ষোভ করে আগাম জামিনের দাবি করে। এছাড়া করোনা পরিস্থিতি চূড়ান্ত খারাপ হয়েছে দাবি করে আগুনাকোলাপালাসা কারাগারের আরেকদল বন্দি গত আট দিন ধরে বিক্ষোভ করছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে মাহারা কারাগারের দাঙ্গা নিয়ন্ত্রণে রক্ষীরা গুলি চালানো শুরু করে। স্থানীয় বাসিন্দারা সেখানকার সংবাদমাধ্যমগুলোকে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন।

শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র অজিত রোহানা বলেছেন, ওই দাঙ্গায় আহতদের স্থানীয় রাগামা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারাগারের চারপাশে নিরাপত্তা জোরালো করতে এলিট পুলিশ কমান্ডের একটি কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের পাঁচটি টিমও মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মানবাধিকার গ্রুপগুলো বলছে শ্রীলঙ্কার কারাগারের দশ হাজার বন্দি ধারণ ক্ষমতা থাকলেও এসব স্থাপনায় রয়েছে ২৬ হাজার মানুষ।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম