বিজ্ঞানী খুন নিয়ে গুজবের বিরুদ্ধে হুঁশিয়ারি ইরানের

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২০, ২২:৩৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১১:৩৫
image

ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসিন ফাকরিজাদেহকে খুনের পর গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। মনস্তাত্বিক যুদ্ধের অংশ হিসেবে এই প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। এই প্রচারণার বিরুদ্ধে সতর্ক করে দেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞানী খুন নিয়ে গুজবের বিরুদ্ধে হুঁশিয়ারি ইরানের

মোহসিন ফাকরিজাদেহকে খুনের জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করে আসছে ইরান। সোমবার রাতে এক ইন্সট্রাগ্রাম পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ জানান, ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছে জাতিসংঘের তালিকা থেকে মোসাদের কাছে ফাকরিজাদেহ’র নাম পৌঁছায়।

ওই দাবি সত্যের ‘১৮০ ডিগ্রি উল্টো’ বলে দাবি করেন জাভেদ জারিফ। তিনি জানান, ২০০০ সালের মাঝামাঝি থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মোহসিন ফাকরিজাদেহকে চেনে। পরে তাদের এক প্রস্তাবের মাধ্যমেই এই পরমাণু বিজ্ঞানীর ওপর ২০০৭ সালে নিষেধাজ্ঞার তালিকায় স্থান দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

ইরানের রাজধানী তেহরানের বাইরে গত শুক্রবার দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বি ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে তেহরান। তবে দেশ দুটি এখন পর্যন্ত এই বিষয়ে নিরবতা বজায় রেখেছে। অপর দিকে জাতিসংঘ ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ জানান পরমাণু বিজ্ঞানী খুন হওয়ার পর হাজার টুইট বিশ্লেষণ করে দেখেছে তেহরান। এসব টুইটের ৭৯ শতাংশ গুজব ছড়ানোর উদ্দেশে করা হয়েছে বলে জানান তিনি। পারমাণবিক চুক্তি,  পশ্চিমা বিশ্বের সঙ্গে আলোচনা এবং ইরানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতির বিরোধিতার নামে এসব গুজব ছড়ানো হয়েছে বলে জানান তিনি। এসব টুইটের মাত্র ২১ শতাংশে এই জঘন্য অপরাধের নিন্দা করা হয়েছে বলে জানান তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ জানান এক বছরেরও কম সময় আগে ইরানের বাইরে থেকে খোলা ৯৩ শতাংশ অ্যাকাউন্ট ব্যবহার করে এসব গুজব ছড়ানো হয়েছে। তিনি বলেন, পরমাণু বিজ্ঞানী খুন আর এসব গুজব ছড়ানোর উদ্যোগ একই সূত্রে বাধা। এসবের বিরুদ্ধে সতর্ক করেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক