কানাডায় টিকাদান শুরু হবে আগামী সপ্তাহে

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২০, ০৮:৫৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০৮:২৭
image

নিয়ন্ত্রকদের অনুমোদন চূড়ান্ত হলে আগামী সপ্তাহ থেকেই করোনাভাইরাসের টিকাদান শুরু করতে যাচ্ছে কানাডা। ডিসেম্বরের মধ্যেই দেশটি ফাইজার ভ্যাকসিনের প্রথম ব্যাচের দুই লাখ ৪৯ হাজার ডোজ পাবে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহেই এই ভ্যাকসিনের প্রথম চালান দেশটিতে পৌঁছে যাবে। আর তারপরই অগ্রাধিকার ভিত্তিতে মানুষ টিকাদান শুরু করতে পারবে। সোমবার পার্লামেন্টে এই ঘোষনা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির সংবাদমাধ্যম সিটিভি নিউজ থেকে এসব তথ্য জানা গেছে। কানাডায় টিকাদান শুরু হবে আগামী সপ্তাহে

বিশ্বের প্রথম দেশ হিসেবে জরুরি ভিত্তিতে ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার থেকেই দেশটিতে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে। ইতোমধ্যেই ভ্যাকসিনটির আট লাখ ডোজ দেশটিতে পৌঁছেছে।

সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া টিকাদান হবে ধারাবাহিক প্রক্রিয়া। তবে আমাদের মনে রাখতে হবে যে শুরুতে আমাদের কাছে খুব অল্প পরিমাণ ভ্যাকসিন থাকবে, কারণ আমরা সবাই যেমন এর জন্য উন্মুখ হয়ে আছি তেমনি উৎপাদকদেরও ভ্যাকসিনটি উৎপাদন সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে।’

আগামী বছর থেকে ব্যাপক আকারে উৎপাদন শুরু হবে বলে জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘তবে আমরা এই ২ লাখ ৪৯ হাজার ডোজ এই ডিসেম্বরেই পাবো। আর সবচেয়ে স্পর্শকাতর জনগোষ্ঠীর ওপর প্রয়োগ শুরু করতে পারবো।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি