জাপানে রেকর্ড তুষারপাত, গাড়িতে ঘুমাতে বাধ্য হলেন শত শত চালক

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২০, ১৯:৪২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৯:৪২
image

জাপানের একটি অংশে রেকর্ড পরিমাণ তুষারপাতের কারণে বৃহস্পতিবার একটি সড়কে গাড়ির মধ্যেই রাত কাটাতে বাধ্য হয়েছেন এক হাজারেরও বেশি চালক। জাপান সাগরের উপকূল দিয়ে যাওয়া টোকিও এবং নিগাতা শহরকে সংযোগ করা সড়কটিতে বুধবার রাতে প্রথমে অল্প কয়েকজন গাড়িচালক আটকে পড়েন। তবে তুষারপাতের পরিমাণ বাড়তে থাকায় বৃহস্পতিবার আটকে পড়া গাড়ির সংখ্যাও বাড়তে থাকে। একটা সময়ে আটকে পড়া গাড়ির সারি প্রায় দশ মাইল দীর্ঘ হয়ে পড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জাপানে রেকর্ড তুষারপাত, গাড়িতে ঘুমাতে বাধ্য হলেন শত শত চালক

গাড়িতে রাত কাটাতে বাধ্য হওয়া চালকদের খাবার, কম্বল এবং জ্বালানি তেল সরবরাহের চেষ্টা করে যাচ্ছে দেশটির সেলফ-ডিফেন্স বাহিনী। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ওই অঞ্চলে ভারি তুষারপাত অব্যাহত থাকতে পারে। চালকদের তুষার ঢাকা সড়ক ও হিমবাহের বিষয়েও সতর্ক করে দিয়েছে তারা।

ভারি তুষারপাতের কারণে জাপানের মধ্য ও উত্তরাঞ্চলীয় উপকূলের প্রায় দশ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। এই ঘটনার জেরে জরুরি বৈঠকে বসেছে দেশটির সরকার। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, গত দিনে নিগাতা এবং গানমা এলাকায় দুই মিটার পর্যন্ত তুষারপাত হয়েছে।

গাড়িতে রাত কাটাতে বাধ্য হওয়া অনেক চালকই অভিযোগ করেছেন, অচলাবস্থা নিরন নিয়ে কোনও তথ্য পাচ্ছেন না তারা। ইয়োশিনবো ওয়াকিয়া নামের এক চালক বলেন, ‘আমার ঘুম হয়নি আর ভীত ছিলাম কারণ পরিস্থিতি নিয়ে আমি কোনও তথ্যই পাচ্ছিলাম না।’ ১৭ ঘণ্টা ধরে আটকে থাকা অপর এক চালক বলেন, ‘ধারণাই করতে পারিনি এতো অল্প সময়ের মধ্যে এতো পরিমাণ তুষারপাত হবে। এটা জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি।’

/জেজে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান