২৫ ডিসেম্বর কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন মোদি

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২০, ১২:৫৬আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১২:৫৭

ভারতের নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৫ ডিসেম্বর বিজেপি দলীয় সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্মবার্ষিকীতে এ মতবিনিময় করবেন তিনি। শনিবার বিজেপি-র এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ২৫ ডিসেম্বর কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন মোদি

উত্তর প্রদেশের আড়াই হাজারেরও বেশি স্থানে কৃষক সংলাপ আয়োজনের কথাও জানিয়েছে বিজেপি। এর জন্য যাবতীয় প্রস্তুতিও জোরদার করা হয়েছে।

উত্তর প্রদেশ বিজেপি প্রধান স্বতন্ত্র দেব সিং এবং দলের নেতা রাধা মোহন সিং রাজ্যের বিভিন্ন অংশের দলীয় কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন।

রাধা মোহন সিং দাবি করেছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দরিদ্র ও কৃষকদের কল্যাণে নিবেদিতপ্রাণ। কিন্তু নতুন কৃষি আইন নিয়ে বিরোধীরা মিথ্যাচার করে বেড়াচ্ছে।

এদিকে শনিবার এক অনুষ্ঠানে নতুন কৃষি আইনের পক্ষে নিজের জোরালো অবস্থানের কথা জানিয়েছেন মোদি। তার দাবি, নতুন পাস হওয়া এ আইন বিনিয়োগকারীদের মনোভাব বদলে দিয়েছে।

নরেন্দ্র মোদি বলেন, বিনিয়োগকারীরা এখন ভারতে কেন-এর বদলে ভারতে কেন নয়-এমনটা ভাবতে শুরু করেছেন। কৃষকরাও সুফল পেতে শুরু করেছে।

ভারতে গত সেপ্টেম্বরে পাস হওয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে অবস্থান নিয়ে টানা ২৫ দিন ধরে বিক্ষোভ করছে দেশটির লাখ লাখ কৃষক। কৃষক ও সরকারি প্রতিনিধিদের মধ্যে ইতোমধ্যে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হলেও তাতে সংকট নিরসন হয়নি। সরকার আইন সংস্কারের প্রস্তাব কৃষকেরা প্রত্যাখ্যান করেছে। আইন বাতিলের দাবিতে অনড় রয়েছে তারা।

উল্লেখ্য, ভারত সরকার সম্প্রতি কৃষি আইনে বদল করে করপোরেট চাষী ও কৃষকদের কাছ থেকে যত খুশি ফসল কেনার অনমুতি দিয়েছে। করপোরেশনগুলো আগাম টাকা দিয়ে কী চাষ করতে হবে সেটাও বলে দিতে পারবে। কৃষকরা মনে করছে, এর ফলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। তারা শেষ পর্যন্ত করপোরেশনের দাসে পরিণত হবেন। সুবিধা হবে বৃহৎ সংস্থাগুলোর। কয়েক বছরের মধ্যে কৃষিতে তাদের একচেটিয়া বাজার প্রতিষ্ঠা হবে।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী