আমিরাতে ইহুদি স্কুল উদ্বোধন, রাজপরিবারের জন্য প্রার্থনা

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২০, ১০:২৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১০:৩০

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ইহুদি স্কুল স্থাপন করা হয়েছে। রবিবার ইসরায়েলের একজন শীর্ষস্থানীয় ইহুদি যাজক এর উদ্বোধন করেন। এ সময় তিনি আমিরাতের রাজপরিবারের নিরাপত্তার জন্য প্রার্থনা করেন। আমিরাতে ইহুদি স্কুল উদ্বোধন, রাজপরিবারের জন্য প্রার্থনা

ইৎজাক ইউসেফ নামের ওই যাজক বৃহস্পতিবার আমিরাতে পৌঁছান। কট্টরপন্থী হিসেবে পরিচিত এই যাজকের কোনও আরব দেশে এটিই প্রথম সফর।

ইসরায়েলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ‘ইসরায়েল ইন অ্যারাবিক’-এ দুবাইয়ের নতুন এই ইহুদি স্কুল উদ্বোধনের বিভিন্ন ছবি প্রকাশিত হয়েছে।

টাইমস অব ইসরায়েল-এর খবরে বলা হয়েছে, সফরের অংশ হিসেবে আমিরাতের রাজধানী আবু ধাবিতে নতুন একটি সিনাগগ (ইহুদি উপাসনালয়) উদ্বোধন করেন ইৎজাক ইউসেফ।

সফরে আমিরাতের সহিষ্ণুতা, সংস্কৃতি ও স্বাস্থ্য বিষয়ক মন্ত্রীসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২০২০ সালের সেপ্টেম্বরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। ওই চুক্তির পর আবু ধাবির হোটেলগুলোকে বাধ্যতামূলকভাবে ইহুদি খাবার রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ইসরায়েলের নাম উল্লেখ না করেই আমিরাতে ব্যবসায়ের ক্ষেত্রে বিদেশিদের শতভাগ মালিকানার বিধান করে কর্তৃপক্ষ।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় সর্বশেষ ১৩টি মুসলিম দেশের নাগরিকদের নতুন করে ভিসা দেওয়া বন্ধ করে দেয় আমিরাতি কর্তৃপক্ষ। ২০২০ সালের ১৮ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হচ্ছে তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, আলজেরিয়া, সোমালিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, তিউনিসিয়া, ইরান ও সিরিয়া।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের