কানাডায় নির্বাসিত পাকিস্তানি মানবাধিকার কর্মীর মৃতদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২০, ১৭:০৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৭:২৯
image

কানাডার টরেন্টোতে নির্বাসিত পাকিস্তানি মানবাধিকারকর্মী কারিমা বালুচের (৩৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। পাকিস্তান রাষ্ট্র ও সেনাবাহিনীর কঠোর সমালোচক এই অধিকারকর্মী গত রবিবার নিখোঁজ হওয়ার পর তার সন্ধান চেয়ে আবেদন জানায় পুলিশ। পরে তার বন্ধুরা মৃতদেহ পাওয়ার কথা জানায়।  এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার গ্রুপ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কারিমা বালুচ

পাকিস্তানের অশান্ত অঞ্চল বেলুচিস্তানের বাসিন্দা কারিমা বালুচ। পাকিস্তান সেনাবাহিনী ও রাষ্ট্রব্যবস্থার কঠোর এই সমালোচক ২০১৬ সালে বিবিসি’র একশ’ অনুপ্রেরণামূলক নারীর একজন মনোনীত হয়েছিলেন।

টরেন্টো পুলিশ সোমবার এক টুইট বার্তায় জানায়, কারিমা বালুচকে সর্বশেষ বে-স্ট্রিট এলাকায় রবিবার দেখা যায়। পরে বিস্তারিত তথ্য না জানিয়ে বাহিনীটির তরফে বলা হয়, তার অবস্থান শনাক্ত হয়েছে। কারিমা বালুচের বন্ধু ও সহকর্মীরা জানান, তার মরদেহ শনাক্ত হয়েছে। কিন্তু তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কারিমার বোন মঙ্গলবার বিবিসিকে বলেন, তার মৃত্যু কেবল পরিবারের জন্যই বেদনার নয়; বরং বালুচ জাতীয়তাবাদী আন্দোলনের জন্যও ক্ষতির কারণ। তিনি বলেন, কারিমা বিদেশে যেতে চেয়েছিল বলে যায়নি… যেতে হয়েছিল। কারণ, পাকিস্তানে উন্মুক্তভাবে অ্যাক্টিভিজম করা অসম্ভব হয়ে পড়েছিল।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন থেকেই স্বাধীনতার দাবিতে লড়াই চলছে। পাকিস্তানে বর্তমানে নিষিদ্ধ থাকা বালুচ স্টুডেন্ট অর্গানাইজেশনের সাবেক প্রধান ছিলেন কারিমা বালুচ। ২০১৫ সাল থেকে কানাডায় বসবাস করে আসছিলেন তিনি। ওই সময় তিনি নিজের জীবন শঙ্কার কথা জানিয়ে আশ্রয় প্রার্থনা করেন।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী