ট্রাম্পের কারণে আটকে যাচ্ছে লাখ লাখ মার্কিনির বেকারভাতা

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২০, ২২:২৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১২:২৫
image

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণোদনা বিলে স্বাক্ষর না করায় বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের লাখ লাখ নাগরিকের বেকারভাতা। ২ লাখ ৩০ হাজার কোটি ডলারের প্রণোদনা বিলে সাধারণ নাগরিকদের জন্য যথেষ্ট বরাদ্দ না রাখার অভিযোগে বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান ট্রাম্প। ফলে  শনিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে বহু মার্কিনির বেকারভাতা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ট্রাম্পের কারণে আটকে যাচ্ছে লাখ লাখ মার্কিনির বেকারভাতা

যুক্তরাষ্ট্রে করোনা মহামারি মোকাবিলায় একটি জরুরি ব্যয় বিল পাস করতে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। গত ২১ ডিসেম্বর বিলটি কংগ্রেসের দুই কক্ষেই পাস হয়। বিলটিকে আইনে পরিণত করতে প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। তবে বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সদস্যরা অবাক হয়ে পড়েন।

বিলটিতে করোনাভাইরাসে অতি জরুরি সহায়তার জন্য ৯৮ হাজার ২শ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বেকারভাতা। ২৬ ডিসেম্বর থেকে বর্তমানে প্রচলিত বেকারভাতার মেয়াদ শেষ শেষ হয়ে যাচ্ছে।

মার্কিন শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, বিলটিতে ট্রাম্প স্বাক্ষর না করায় নতুন করে বরাদ্দ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে শনিবার থেকে বেকারভাতা বঞ্চিত হবেন প্রায় ১ কোটি ৪০ লাখ মার্কিন নাগরিক। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি