বসনিয়ায় শীতে কাবু অভিবাসনপ্রত্যাশীরা আরও অনিশ্চয়তায়

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২০, ০৯:৩১আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০৯:৩৫

প্রচণ্ড শীতের মধ্যে মঙ্গলবার বসনিয়ার লিপা শিবির ছাড়তে শুরু করেছে কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অভিবাসনপ্রত্যাশীদের একটি অংশ বাসে উঠে ক্রোয়েশিয়া সীমান্ত সংলগ্ন শিবিরটি ছেড়ে যাওয়ার অপেক্ষা করছেন। বসনিয়ায় শীতে কাবু অভিবাসনপ্রত্যাশীরা আরও অনিশ্চয়তায়

এর আগে বসনিয়ার নিরাপত্তামন্ত্রী সেলমো চিকোটিচ জানান, সারায়েভোর ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ব্রাডিনা শহরের পুরনো একটি সামরিক ভবনে অভিবাসনপ্রত্যাশীদের সাময়িকভাবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম ক্লিক্স-এর সঙ্গে আলাপকালে সেলমো চিকোটিচ জানান, এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে মতবিরোধ রয়েছে।

পরে বসনিয়ার অর্থমন্ত্রী ভেকোস্লাভ বেভান্ডা দাবি করেন, অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে আদতে সে রকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জাতিসংঘের কর্মকর্তা পেটার ভন ডেয়ার আউভারার্টের আশঙ্কা, এমন পরিস্থিতিতে অভিবাসনপ্রত্যাশীদের হয়তো বাসেই কাটাতে হবে সারা রাত।

ব্রাডিনায় প্রতিবাদ

লিপার পরিস্থিতিকে ‘চরম মানবিক সংকট' হিসেবে আখ্যায়িত করেছেন বসনিয়ার নিরাপত্তামন্ত্রী সেলমো চিকোটিচ। অভিবাসনপ্রত্যাশীদের ‘উষ্ণতা, খাবার ও ন্যূনতম স্বাস্থ্যসম্মত পরিবেশ’ দেওয়ার জন্য যে কোনও দালানের ভেতরে নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। তবে তার এমন বক্তব্যের পরই ব্রাডিনায় শুরু হয় প্রতিবাদ। স্থানীয় দৈনিক অসলোবোদিয়েনে-র খবর অনুযায়ী, চিকোটিচের বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়দের একাংশ। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’