১৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র: আইআরএনএ

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২১, ২০:২৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৮:২৬

ভারত মহাসাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনী (আইআরজিসি)। শনিবার সামরিক মহড়ার দ্বিতীয় দিনে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (আইআরএনএ) প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্ষেপণাস্ত্রের সাহায্যে ১ হাজার ৮০০ কিলোমিটার দূরের বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে।

শুক্রবার থেকে সে দেশের সেনাবাহিনীর (আইআরজিসি)এই মহড়া শুরু হয়েছে। ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত ‘কাভিরে মারকাজি’ মরুভূমিতে এই মহড়া চলছে। মহানবী হযরত মুহাম্মাদ (সা.)’র প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘মহানবী (সা.) মহড়া’। প্রতি বছর এই নামেই মহড়া পরিচালনা করে তেহরান।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ইরান দাবি করেছে, শনিবার দূর পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো এই মরুভূমি থেকে ভারত মহাসাগরের উত্তর অংশে কল্পিত শত্রুর বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এগুলোর আঘাতে সাগরে নির্ধারিত লক্ষ্যবস্তুগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

বিপ্লবী বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ‘আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নীতি হচ্ছে, শত্রুর বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার।’সালামি বলেন, ‘আমরা এখন সাগরে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।’

মহড়ার প্রথম দিনে নতুন প্রজন্মের অসংখ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপে গোটা মরুভূমি প্রকম্পিত হয়ে ওঠে। মহাযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। মহড়ায় বহু বোমারু ড্রোনও ব্যবহার করা হয়েছে।

/বিএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী