ছেলেকে বোঝান, পুরো দেশ কৃতজ্ঞ থাকবে: মোদির মা’কে কৃষকের চিঠি

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ১৬:১৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৬:১৩
image

ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারে সরকারের পক্ষ থেকে সাড়া না পেয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির শরণাপন্ন হয়েছেন পাঞ্জাবের এক কৃষক। তাকে একটি খোলা চিঠি লিখেছেন তিনি। সেখানে কৃষকদের দুঃখ-কষ্টের কথা উল্লেখ করে অনুরোধ জানিয়েছেন, হীরাবেন যেন কৃষি আইন প্রত্যাহার করার জন্য ছেলেকে বোঝান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের কৃষকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদিকে বারংবার কেন্দ্রের আরোপিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের অনুরোধ করা হলেও কোনও সুরাহা মেলেনি। প্রায় দু’মাস ধরে দিল্লির প্রবল ঠান্ডার মাঝেই আইন প্রত্যাহারের দাবিতে পথে অবস্থান করছেন দেশটির বিভিন্ন প্রান্তের কৃষকরা। কেন্দ্রের সঙ্গে ১১ বার বৈঠক হলেও সেখানে আইন প্রত্যাহার নয়, স্থগিত রাখার প্রস্তাবই দেওয়া হয়েছে। এমন অবস্থায় এবার প্রধানমন্ত্রীর মায়ের দারস্থ হলেন আন্দোলনকারী কৃষক।

হীরাবেন মোদিকে চিঠিটি লিখেছেন পাঞ্জাবের ফিরোজপুর জেলার বাসিন্দা হরপ্রীত সিং। তাতে নিজেদের দুঃখ দুর্দশার কথাই তুলে ধরেছেন তিনি। একইসঙ্গে অনুরোধ করেছেন, হীরাবেন যেন নিজের ছেলেকে আইন প্রত্যাহারের কথাটি বুঝিয়ে বলেন। চিঠিতে হরপ্রীত সিং লেখেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে এই চিঠিটি লিখছি। আপনি নিশ্চয়ই জানেন, যারা সমগ্র দেশের খাবার সংস্থান করেন, সেই অন্নদাতারাই প্রবল শীতের মধ্যেও দিল্লির সড়কে শুতে বাধ্য হচ্ছেন কৃষি আইনের কারণে। এদের মধ্যে ৯০-৯৫ বছরের বৃদ্ধরা যেমন রয়েছেন, তেমনই শিশু ও নারীরাও রয়েছেন। প্রবল ঠান্ডায় তারা অসুস্থ হয়ে পড়ছেন, কয়েকজন মারাও গিয়েছেন। আমাদের সকলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি।”

তিনি দাবি করেন, “আম্বানি, আদানিসহ কয়েকজন কর্পোরেটের স্বার্থসিদ্ধির জন্য পাস করা এই তিনটি কৃষি আইনের কারণেই দিল্লি সীমান্তে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করা হচ্ছে।”

চিঠির শেষে হরপ্রীত লেখেন, “আমি অনেক আশা নিয়ে আপনাকে এই চিঠিটি লিখছি। আপনার ছেলে নরেন্দ্র মোদি আমাদের দেশের প্রধানমন্ত্রী। তিনি যে কৃষি আইনটি পাস করেছেন, তা প্রত্যাহার করার ক্ষমতাও রয়েছে তার। আমি মনে করি, সকলের অনুরোধ খারিজ করলেও কেউ নিজের মায়ের অনুরোধ ফেলতে পারেন না। একমাত্র মা-ই তার সন্তানকে আদেশ দিতে পারেন। আপনি যদি প্রধানমন্ত্রীকে এই নির্দেশ দেন, তবে গোটা দেশ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।”

চিঠির লেখক হরপ্রীত সিং নিজেও গত দেড় মাস ধরে দিল্লি সীমান্তে আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন। কদিন আগে সিমলায় বিনা অনুমতিতে আন্দোলন করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়, যদিও কিছুক্ষণ পরেই তাকে জামিনে মুক্তিও দেওয়া হয়।

/এফইউ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী