জার্মান মিডিয়ার সংবাদ প্রত্যাখ্যান অ্যাস্ট্রাজেনেকার

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২১, ১৫:০৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৫:০৩

অক্সফোর্ড ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডলসব্যাট ও বিল্ডের করা সংবাদ প্রত্যাখ্যান করেছে ফার্মাসিউটিক্যাল সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। সম্প্রতি জার্মান পত্রিকা দুটির অনলাইন সংস্করণ প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ৬৫ বছরের বেশি বয়স্ক লোকদের জন্য কার্যকর নয়। এই টিকা হলেও তা সর্বোচ্চ ৮ কিংবা ১০ শতাংশের নিচে কার্যকর হতে পারে।

গত ৩০ ডিসেম্বর যুক্তরাজ্য সর্বপ্রথম অ্যাস্ট্রাজেনেকা টিকার অনুমোদন দেয়। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা যৌথ উদ্যোগে এই টিকা তৈরি করেছে।  করোনার এই টিকাকে সাধারণত সবচেয়ে নির্ভরযোগ্য ও নিরাপদ মনে করা হচ্ছে। তবে হ্যান্ডলসব্যাট-এর রিপোর্ট বলেছে, বয়স্কদের মধ্যে এই ভ্যাকসিন ৮ শতাংশ কার্যকর৷ আর বিল্ডের রিপোর্ট জানাচ্ছে, তা ১০ শতাংশের কম কার্যকর৷ জার্মানির সরকারি কর্মকর্তারা মনে করছেন, ইউরোপের মেডিসিন এজেন্সি(ইএমএ) সম্ভবত বয়স্কদের উপর এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেবে না৷

জার্মান গণমাধ্যমের এমন প্রতিবেদন পুরোপুরি প্রত্যাখ্যান করেছে অ্যাস্ট্রাজেনেকা। এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে, প্রবীণদের মাঝে টিকার কার্যকারিতা বিষয়ে যে প্রতিবেদন করা হয়েছে তা ‘সম্পূর্ণ ভুল’।

অ্যাস্ট্রাজেনেকা বলছে, ক্লিনিক্যাল ট্রায়াল ও রক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রবীণদের মাঝে প্রতিরোধ ক্ষমতা দেখা গেছে।  এ কারণে যুক্তরাজ্যের যৌথ টিকাদান কর্মসূচির কমিটি প্রবীণদের মাঝে এই টিকা প্রদান সমর্থনও করেছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম