বাংলাদেশ ভ্রমণে ‘তৃতীয় পর্যায়ের সতর্কতা’ জারি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২১, ১৭:২২আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৮:২১

জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ ভ্রমণে তৃতীয় পর্যায়ের স্বাস্থ্য সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। সোমবার কোভিড-১৯ মহামারিকে কারণ হিসেবে হাজির করে ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা হালনাগাদ করা হয়েছে।

মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ‘স্টে অ্যাট হোম’ নির্দেশনা প্রত্যাহার করেছে। সীমিত পরিসরে হলেও পরিবহন ব্যবস্থা এবং ব্যবসায়িক কার্যক্রমও চালু হয়েছে। সে কারণে সবশেষ নির্দেশনায় বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্কিন নাগরিকদের ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাসের ওয়েবসাইটের তথ্যে দেখা যাচ্ছে, করোনার কারণে বাংলাদেশ ভ্রমণে তৃতীয় পর্যায়ের স্বাস্থ্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। হালনাগাদকৃত তথ্যে বলা হয়েছে, ভ্রমণের ক্ষেত্রে কোভিডের বাইরে আর কোনও  হুমকি নেই। তবে অপরাধ, সন্ত্রাস ও অপহরণের কারণে বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশে এমনিতেই বিদেশিদের ওপর অপরাধের নজির কম। তবে জনবহুল এলাকায় পকেটমারের মতো ছোটখাটো অপরাধের বিষয়ে ভ্রমণকারীদের সচেতন থাকতে হবে।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম