ইসরায়েলি বাহিনীর গুলিতে পশ্চিমতীরে দুই ফিলিস্তিনি নিহত

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৬, ১৬:২৬আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৬:২৯
image

দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ এনে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার সকালে পশ্চিমতীরের নাবলুস শহরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র টেলিফোনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে হত্যাকাণ্ডের খবরটি নিশ্চিত করেন।
ইসরায়েলি বাহিনীর অভিযোগ, আলি আবু মুরাম (২৬) এবং সাঈদ আবু আল ওয়াফা (৩৮) অধিকৃত পশ্চিমতীরের জর্দান ভ্যালিতে হামরা আর্মি চেক পয়েন্টে ইসরায়েলি সেনাদের ছুরিকাঘাতের চেষ্টা করে। তাদের দাবি, হামলা ঠেকাতেই ওই দুই ফিলিস্তিনিকে গুলি করা হয়।
উল্লেখ্য, ফিলিস্তিনকে ঘিরে পূর্ব জেরুজালেম-সহ পশ্চিমতীরে ৫ লাখ ইসরায়েলি বসতি রয়েছে, যা ফিলিস্তিনের আঞ্চলিক পারস্পরিক সান্নিধ্যের ক্ষেত্রে বাধা। শনিবারের ঘটনার একদিন আগে মধ্য পশ্চিমতীরে একইভাবে ছুরিকাঘাতে ৪ ফিলিস্তিনি কিশোরকে হত্যার এক দিনের মাথায় আবার এই হত্যাকাণ্ড সংঘটিত হলো।
/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের