নতুন করোনার হটস্পটে বাংলাদেশ!

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২১, ০০:৩৯আপডেট : ০৩ জুন ২০২১, ০০:৫৩

সার্স-কভ-২ করোনাভাইরাস চীনের উহানে বাদুড় থেকে মানব দেহে সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হয়। কিন্তু বিজ্ঞানীরা এর উৎস সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেননি। বিশ্বের বিভিন্ন স্থানের পরিস্থিতি ভাইরাসের সম্ভাব্য বাহক ও মানুষের সংস্পর্শে আসার মধ্য দিয়ে নতুন দুর্যোগের সৃষ্টি করতে পারে। সংক্রমণ ছড়ানোর মতো এমন ভাইরাল হটবেড সম্পর্কে জানা থাকলে ভবিষ্যতে কোভিড-১৯-এর মতো মহামারি এড়ানো যাবে। এই লক্ষ্যে পরিচালিত একটি গবেষণায় কয়েকটি হটস্পট চিহ্নিত করা হয়েছে যেসব স্থানে নতুন করোনাভাইরাস মাথাচাড়া দিতে পারে। আর এ তালিকায় আছে বাংলাদেশের নামও।

বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল ভূমি ব্যবহারের প্রবণতা ও এশীয় বাদুড়ের আবাসস্থল পর্যালোচনা করেছেন রিমোট অ্যানালাইসিস টুল কাজে লাগিয়ে। এসব বাদুড় করোনাভাইরাসের বাহক বলে পরিচিত। তারা চিহ্নিত করেছেন কয়েকটি হটস্পট যেখান থেকে জুনোটিক ভাইরাস বাদুড় থেকে মানব দেহে সংক্রমিত হতে পারে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, মিলান পলিটেকনিক ইউনিভার্সিটি এবং ম্যাসে ইউনিভার্সিটি অব নিউ জিল্যান্ডের একদল গবেষক এই প্রতিবেদনটি প্রকাশ করেছেন।

গবেষণা অনুসারে, বর্তমানে বেশিরভাগ হটস্পট চীনে রয়েছে। শুধু চীন নয়, বিশ্বের বিভিন্ন দেশের একাধিক অঞ্চলও হটস্পট হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আরও যেসব উল্লেখযোগ্য হটস্পটের কথা বলা হয়েছে সেগুলো হলো- ভুটান, পূর্ব নেপাল, বাংলাদেশের উত্তরাঞ্চল, জাভা, উত্তর-পূর্ব ভারত ও কেরালা রাজ্য।

উল্লেখ্য, বাংলাদেশের উত্তরাঞ্চল ও ভারতের উত্তর-পূর্ব এলাকায় এর আগে বাদুড় সংশ্লিষ্ট জুনোটিক রোগ নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে।

বিজ্ঞানীরা পর্যালোচনায় জানতে পেরেছেন, ক্রমাগত বনাঞ্চল হ্রাসের কারণে এশিয়ার অন্যান্য অঞ্চলও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার হটস্পট হওয়ার ঝুঁকিতে রয়েছে। এসব অঞ্চল জাপান, উত্তর ফিলিপাইন ও চীনে (বিশেষ করে শাংহাইয়ের দক্ষিণাঞ্চলে) অবস্থিত।

এছাড়া গবেষকরা বলেছেন, গবাদি পশুর উৎপাদন বেড়ে যাওয়ার কারণে থাইল্যান্ডের কিছু অংশও হটস্পটে পরিণত হতে পারে।

গবেষণা দলের সদস্য ড. মারিয়া ক্রিস্টিনা রুল্লি বলেন, আমরা আশা করি এই ফলাফল অঞ্চলভিত্তিক করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকানোর লক্ষ্যে সতর্কতা বৃদ্ধি করবে। সূত্র: আইবি টাইমস

/জেজে/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক