চিকিৎসা প্রয়োজন মাদায়ার মানুষের

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৬, ০৮:৫৪আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ০৮:৫৯

সিরিয়ার অবরুদ্ধ মাদায়া শহরের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা প্রয়োজন। ওই শহরের অন্তত ৪০০ মানুষকে দ্রুত চিকিৎসার জন্য বাইরে বের করে আনা আবশ্যক বলে জানিয়েছে জাতিসংঘের এক প্রতিনিধি।   ত্রাণ পৌঁছেছে মাদায়া শহরে, প্রয়োজন চিকিৎসা
জাতিসংঘের নিউজিল্যান্ড প্রতিনিধি গেরার্ড ভ্যান বোহেমেন বলেন, ‘অন্তত ৪০০ মানুষকে দ্রুততম সময়ে শহর থেকে বের করে আনতে হবে ও চিকিৎসা সেবা দিতে হবে। এ জন্য সরকারের অনুমতি প্রয়োজন।’  
সোমবার জাতিসংঘের ত্রাণ পৌঁছেছে মাদায়া শহরে।জাতিসংঘের ৪৪টি গাড়ির এক বহর, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি, সিরিয়ার রেড ক্রিসেন্ট ও বিশ্ব খাদ্য প্রকল্প দামেস্ক থেকে মাদায়া পৌঁছায়।
প্রসঙ্গত, সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ২৫ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং লেবানন সীমান্তের ১১ কিলোমিটার দূরে অবস্থিত এই মাদায়া শহর। গত ছয় মাস ধরে সরকারি বাহিনী এবং তাদের মিত্র লেবাননের হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকায় শহরটির ওপর আরোপ করা হয়েছে নানা নিষেধাজ্ঞা। ফলে গত ছয় মাসে ওই শহরে বাইরে থেকে কোন খাদ্যসামগ্রী প্রবেশ করেনি।সূত্র:বিবিসি  

/ইউআর/   

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম