মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৩-এ বাংলাদেশি কিশোয়ার

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২১, ২২:৫৪আপডেট : ১২ জুলাই ২০২১, ০০:১১

রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র সেরা তিনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিযোগী কিশোয়ার চৌধুরী। এখন পর্যন্ত পুরো প্রতিযোগিতায় একের পর এক চমক দেখিয়ে চলেছেন তিনি।

আগামী ১২ ও ১৩ জুলাই দুই দিনের গ্র্যান্ড ফিনালে পর্বের মধ্য দিয়ে পর্দা নামবে ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র এবারের আয়োজনের। এই গ্র্যান্ড ফিনালেতে বাঙালি খাবার দিয়েই নিজেকে সেরা প্রমাণের চেষ্টা করবেন কিশোয়ার চৌধুরী।

১১ জুলাই রবিবার সেমিফাইনাল রাউন্ডে দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করে টপ থ্রি-তে জায়গা করে নেন তিনি। বিচারকদের পাশাপাশি এরইমধ্যে ভোজনরসিকদেরও মন জয় করতে সমর্থ হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী। কিশোয়ারকে বিজয়ীর মুকুটে দেখতে ‘গো কিশোয়ার’ হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অনেকে। মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা তিন

কালা ভুনার রেসিপি দিয়ে কিশোয়ার মাতোয়ারা করেন মাস্টারশেফ অস্ট্রেলিয়ার বিচারকদের। তারপর বিশ্বজয় করে তার রান্না মাছের ঝোল। পরবর্তীতে বাংলাদেশের কিশোয়ার চৌধুরী বিচারকদের হাততালি কুড়োন চিরচেনা আলুর দমের ফুচকা, চটপটি আর সমুচা বানিয়ে। এভাবেই প্রতিযোগিতায় বিচারকদের তাক লাগিয়ে চলছেন কিশোয়ার।

তাকে ‘মাস্টারশেফ অস্ট্রেলিয়া’র ১৩ তম সিজনের তারকা হিসেবে দেখছে বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো। অস্ট্রেলিয়ার পত্রপত্রিকাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রশংসায় ভাসছেন কিশোয়ার। মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৩-এ বাংলাদেশি কিশোয়ার

কিশোয়ার চৌধুরীর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। ৫০ বছর আগে অস্ট্রেলিয়াতে পাড়ি জমান তিনি। মায়ের বাড়ি কলকতায়। ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের বাসিন্দা কিশোয়ার চৌধুরীর জন্ম ও বেড়ে উঠা অস্ট্রেলিয়াতেই। পেশায় তিনি একজন ‘বিজনেস ডেভেলপার’। দুই সন্তানের মা এই নারী সন্তানদের জন্য বাংলাদেশি খাবার রান্না করতে গিয়েই পরিবারের কাছ থেকে শিখেছেন নানান রেসিপি। তাকে নিয়ে বাংলাদেশিদের মতোই গর্বিত তার পরিবারও।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম