জাকার্তা হামলায় জড়িত সন্দেহে তিনজন গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৬, ১৩:১৭আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৬:০১
image

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।  জাকার্তা হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ
জাকার্তার মেট্রোটিভির এক প্রতিবেদনে দেখানো হয়, হাতকড়া পরিয়ে ওই ব্যক্তিদের বাড়ি থেকে বের করে আনা হচ্ছে।
জাকার্তার পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান বলেন, ‘আইএসের উত্থানের বিষয়ে আমাদের সচেতন হতে হবে।’ ঘটনাস্থল থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও বলেন, ‘আমি আশা করবো অন্যান্য দেশের পুলিশ প্রশাসনও এ বিষয়ে পদক্ষেপ নেবে। কেননা এই সন্ত্রাসবাদ কোন দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং একটি নেটওয়ার্কের অংশ।’


তিনি আরও জানান, এই হামলার পেছনে বাহরুন নাইম নামের এক জঙ্গির সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থা আরও জানায়, নাইম দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএসের সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন।  

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধে হামলাকারী ও বেসামরিক নাগরিকসহ মোট সাতজন নিহত হন। ইন্টারনেটে এক বিবৃতিতে আইএস এই হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জিহাদি কার্যক্রম পর্যবেক্ষক সংস্থা সাইট ইন্টিলিজেন্স। সূত্র: গার্ডিয়ান
/ইউআর/বিএ/  

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম