নোবেল পুরস্কারে জেন্ডার কোটা হবে না: শীর্ষ বিজ্ঞানী

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২১, ১১:৫৫আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১১:৫৫

বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদানকারী অ্যাকাডেমির প্রধান জানিয়েছেন তারা কোনও ধরনের জেন্ডার প্রবর্তন করা হবে না। রয়েল সুইডিশ অ্যাকাডেমির প্রধান গোরান হ্যানসন বলেছেন তারা চান মানুষ তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য পুরস্কার জিতুক, জেন্ডার কিংবা নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে নয়।

১৯০১ সালে সূচনার পর থেকে মাত্র ৫৯ নারী নোবেল পুরস্কার পেয়েছেন। এই বছর পুরষ্কারে সম্মানিত হওয়া একমাত্র নারী মারিয়া রেসা। সহকর্মী সাংবাদিক দিমিত্রি মোরাতোভের সঙ্গে এবারে শান্তিতে নোবেল পেয়েছেন তিনি।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে গোরান হ্যানসন বলেন, ‘এতো কম সংখ্যক নারী নোবেল লরিয়েট থাকাটা দুঃখজনক আর এতে সমাজের অন্যায্য শর্ত প্রতিফলিত হয়, বিশেষ করে অতীতের বছরগুলোতে, কিন্তু এখনও তা রয়েছে।’ তিনি বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি আমরা জেন্ডার কিংবা নৃতাত্ত্বিক কোটা রাখবো না।’ আলফ্রেড নোবেলের শেষ উইল অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সুইডিশ শিল্পপতি ও রসায়নবিদ আলফ্রেড নোবেল পুরস্কারটি চালু করেন। মৃত্যুর এক বছর আগে ১৮৯৫ সালে তার করা উইল অনুযায়ী দেওয়া হয় প্রতিবছর নোবেল শান্তি পুরস্কার।

গোরান হ্যানসন বলেন, ‘শেষ পর্যন্ত, আমরা তাদেরই পুরস্কার দেবো, যারা সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’ গত কয়েক দশকের তুলনায় স্বীকৃতি পাওয়া নারীদের সংখ্যা বাড়ছে। তিনি বলেন, ‘মনে রাখতে হবে যে পশ্চিম ইউরোপ বা উত্তর আমেরিকায় প্রাকৃতিক বিজ্ঞানের মাত্র ১০ শতাংশ প্রফেসর নারী, আর যদি পূর্ব এশিয়ায় তাকাই তাহলে এই সংখ্যা আরও কম।’

/জেজে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি