বনাঞ্চলকেই কার্বন নিঃসরণকারী বানিয়ে ফেলেছে মানুষ: জরিপ

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২১, ১৩:০৪আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৩:০৪

বিশ্বের সবচেয়ে সংরক্ষিত ১০টি বনাঞ্চল কার্বন নিঃসরণের উৎস হয়ে উঠেছে। এসব বনাঞ্চলে মানুষের কর্মকাণ্ড এবং জলবায়ু পরিবর্তনের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ঘোষিত বনাঞ্চলের কার্বন শোষণ পরিস্থিতি নিয়ে পরিচালিত এক জরিপে উঠে এসেছে এই তথ্য।

ওই জরিপে দেখা গেছে, ১০টি সংরক্ষিত বনাঞ্চল গত ২০ বছরে যে পরিমাণ কার্বণ শোষণ করেছে তার চেয়ে বেশি নিঃসরণ করেছে। বিশ্ব ঐতিহ্য ঘোষিত এসব বনাঞ্চলের আকার জার্মানির আয়তনের দ্বিগুণ।

ওই একই জরিপে দেখা গেছে বিশ্বজুড়ে ২৫৭টি বিশ্ব ঐতিহ্যের বনাঞ্চল প্রতিবছর বায়ুমণ্ডল থেকে ১৯ কোটি টন কার্বন শোষণ করছে। এটি যুক্তরাজ্য প্রতিবছর  জীবাশ্ম জ্বালানি থেকে যে পরিমাণ কার্বন নিঃসরণ করে প্রায় তার সমান,’ বলেন ড. টেলস কারবালহো রেসেন্ডে। ইউনেস্কোর এই কর্মকর্তা জরিপ প্রতিবেদনটির অন্যতম লেখক।

স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য এবং স্থানীয় পর্যায়ের পর্যবেক্ষণ তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্ব ঐতিহ্যের বনাঞ্চলের কার্বণ শোষণ ও নিঃসরণের তথ্য খতিয়ে দেখেছেন।

গবেষণায় দেখা গেছে, বিশ্ব ঐতিহ্যের বনাঞ্চল নিবিড় এবং ক্রমাগতভাবে পর্যবেক্ষণে থাকে। তারপরও এগুলো মারাত্মক চাপে রয়েছে। ড. টেলস কারবালহো রেসেন্ডে বলেন, ‘মূল চাপ হলো কৃষি জমির সম্প্রসারণ, অবৈধ কাঠ সংগ্রহসহ মানুষের সৃষ্টি করা চাপ। তবে জলবায়ু সংশ্লিষ্ট হুমকিও পাওয়া গেছে- যা মূলত দাবানল।’

/জেজে/
সম্পর্কিত
এল নিনোর আসন্ন প্রত্যাবর্তনের প্রস্তুতি নিন: জাতিসংঘের সতর্কবার্তা
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান