রাশিয়াকে ইঙ্গিত করে ক্রিমিয়া সীমান্তে ইউক্রেনের মহড়া

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০২১, ১৭:৫৯আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৮:৪০

ক্রিমিয়া সীমান্তের কাছে ব্যাপক পরিসরে সামরিক মহড়া চালিয়েছে ইউক্রেন। মহড়াকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বেড়েছে উত্তেজনা। ক্রিমিয়া চিরদিনের জন্য রাশিয়ার সঙ্গে যুক্ত, সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যের মধ্যেই বুধবার ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালায় কিয়েভ।

বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আধুনিক হেলিকপ্টারসহ উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জাম নিয়ে মহড়ায় অংশ নেন ইউক্রেনের মেরিনরা। কিয়েভ বলছে, শত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করতেই এমন সামরিক মহড়া।

এদিকে গত মাসেও দেশটির সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ এবং জাতীয় নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে বেলারুশ সীমান্তে বড় পরিসরে মহড়া চালিয়েছে কিয়েভ।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেন সীমান্তের কাছে কমপক্ষে ৯০ হাজারের মতো রাশিয়ার সেনা অবস্থান করছে। সেখানে প্রতিনিয়ত মহাড়া চালাচ্ছে রুশ বাহিনী। ক্রিমিয়াকে কেন্দ্র করেই পাল্টাপাল্টি অবস্থানে এই দুই দেশ।

২০১৪ সালে ইউক্রেন থেকে ভাগ হয়ে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। যদিও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের দাবি, মস্কো জোর করে ক্রিমিয়াকে নিজেদের সঙ্গে অন্তর্ভুক্ত করেছে। এ নিয়ে সম্প্রতি পুতিন বলেন, ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে এবং সব সময় রাশিয়ার অংশই থাকবে।

/এলকে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের