৫৮০ বছরেও যে চন্দ্রগ্রহণ দেখেনি বিশ্ব

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০২১, ১৬:৫৭আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৬:৫৯

৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ দেখার স্বাক্ষী হচ্ছে বিশ্ববাসীর। এত বছরেও এমন চন্দ্রগ্রহণ দেখেনি কেউ। শুক্রবার বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই আংশিক চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পাচ্ছেন।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, চন্দ্রগ্রহণের সময় লাল রঙ ধারণ করবে চাঁদ। এর স্থায়ীত্ব হবে প্রায় তিনঘণ্টা ২৮ মিনিটি।

সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে তখনই চন্দ্রগ্রহণ হয়। সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে। এ সময় চাঁদ কমলা রঙ দেখায়। নাসা বলছে, গ্রহণকালে পৃথিবীর বায়ুমণ্ডলে যত বেশি ধুলো বা মেঘ থাকবে, চাঁদ তত লাল বা কমলা রঙ দেখাবে। এবারের চন্দ্রগ্রহণের সময় চাঁদের প্রায় ৯৭ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

চন্দ্রগ্রহণ

চন্দ্রগ্রহণ উত্তর আমেরিকার পাশাপাশি দক্ষিণ আমেরিকা, পূর্ব অস্ট্রেলিয়া এবং উত্তর-পূর্ব এশিয়ার বড় অংশে দৃশ্যমান হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বছরে দ্বিতীয় ও সর্বশেষ চন্দ্রগ্রহণ এটি। প্রথম দেখা যায় ২৬ মে। এছাড়া, চলতি বছর আরও একবার সূর্যগ্রহণ হবে ডিসেম্বরে।

সূত্র: আনাদোলু এজেন্সি, বিবিসি

/এলকে/
সম্পর্কিত
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
২০ কোটি বছর পর ‘বিলুপ্ত’ হবে মানবজাতি, দায়ী হবে নতুন সুপারকন্টিনেন্ট
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
সর্বশেষ খবর
হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পকিস্তান
হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পকিস্তান
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
এইচআইভি সংক্রমণ বাড়ায় ফিজিতে জরুরি অবস্থা ঘোষণা
এইচআইভি সংক্রমণ বাড়ায় ফিজিতে জরুরি অবস্থা ঘোষণা
আইনজীবীকে পুলিশে দিলো জনতা, পরে সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
আইনজীবীকে পুলিশে দিলো জনতা, পরে সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?