‘আইএস নির্মুল না হওয়া পর্যন্ত’ ফ্রান্সে জরুরি অবস্থা বহাল রাখার পরিকল্পনা

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৬, ১৪:১৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৪:১৩
image

ম্যানুয়েল ভালস সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএসের বিরুদ্ধে বৈশ্বিক লড়াই চূড়ান্তভাবে শেষ না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি অবস্থা বহাল রাখার কথা ভাবছে ফ্রান্স। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের এক ফাঁকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমন পরিকল্পনার কথা জানান ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস।
গত ১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়। পরে তার মেয়াদ তিন মাসের জন্য বাড়ানো হয়। সে অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি জরুরি অবস্থা তুলে নেওয়ার কথা। জরুরি অবস্থার আওতায় অভিযান পরিচালনা আর গৃহবন্দি করার ক্ষেত্রে অতিরিক্ত ক্ষমতা পায় পুলিশ।
তবে, এ ধরনের দীর্ঘস্থায়ী জরুরি অবস্থা ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ন করছে উল্লেখ করে সম্প্রতি তা স্থগিত করার দাবি জানায় ফরাসি মানবাধিকার সংগঠনগুলো। বেশ কয়েকজন পরিবেশবিদকে গৃহবন্দি করে রাখার ঘটনায় নিন্দা জানিয়ে জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানান জাতিসংঘ বিশেষজ্ঞরাও।
প্যারিসে হামলার পর ফ্রান্সে জারি করা জরুরি অস্থা এখনও বহাল এমন প্রেক্ষাপটে জরুরি অবস্থা আর কতদিন বহাল থাকবে সে ব্যাপারে বিবিসির তরফে জানতে চাওয়া হলে ম্যানুয়েল বলেন, ‘যথাযথ সময় আসাটা জরুরি। আমরা সবসময়তো আর রাষ্ট্রীয় জরুরি অবস্থার মধ্যে থাকতে পারি না। যতদিন পর্যন্ত হুমকি থাকবে ততদিন পর্যন্ত এ ধরনের ব্যবস্থা বহাল থাকা জরুরি। যতদিন আইএসের হাত থেকে মুক্তি না পাওয়া যাবে ততদিন এ জরুরি অবস্থা বহাল থাকা প্রয়োজন।

আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়া থেকে আইএসকে নির্মূল করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটি সর্বাত্মক এবং বৈশ্বিক যুদ্ধ। গত কয়েক মাসে ছয়টি হামলা পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে উল্লেখ করে ম্যানুয়েল ভালস আশঙ্কা জানান ফ্রান্সে আবারও হামলা হতে পারে।সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম