২০২১-এ সাড়ে ৪ হাজার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: আইওএম

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২১, ১৭:১৬আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৭:১৬

চলতি বছর বিশ্বজুড়ে রেকর্ডসংখ্যক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (আইওএম) জানিয়েছে, এ বছর প্রায় সাড়ে চার হাজার লোকের মৃত্যু হয়েছে। যা গত বছরের পরিসংখ্যানকে ছাড়িয়েছে। করোনা মহামারির মধ্যে মানুষের চলাফেরায় সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এত মানুষের প্রাণহানি ঘটলো।

আইওএম-এর গ্লোবাল মাইগ্রেশন ডেটা অ্যানালাইসিস সেন্টারের পরিচালক ফ্রাঙ্ক ল্যাকজকো এক বিবৃতিতে বলেছেন, নিখোঁজ অভিবাসী প্রকল্প এখনও প্রতিদিনই মৃত্যু সংখ্যা লিপিবদ্ধ করছে।

বিশ্ব শরণার্থী সংস্থা বলেছে, গত বছরের চেয়ে এ বছরে মৃত্যুর হার বেড়েছে। ২০২০ সালেই ৪ হাজার ২৩৬ জন মারা গেছেন। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ৪৫ হাজার।

গত বৃহস্পতিবার মেক্সিকোতে ট্রাক দুর্ঘটনায় ৫৪ অভিবাসনপ্রত্যাশীর মারা যান। ২০১৪ সালের পর এটিকে দেশটিতে বড় দুর্ঘটনা অ্যাখ্যা দেওয়া হয়েছে।

এ বছর আমেরিকাজুড়ে ১ হাজার ১২১ জনের মৃত্যু হয়েছে। গত বছরের থেকে এই সংখ্যা বেশি। জাতিংঘের তথ্যমতে, ২০২১ সালে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি প্রাণ হারিয়েছেন। গ্রিস-তুরস্কের সীমান্তেও ২০২১ সালে এ পর্যন্ত ৪১ জন নিহত হন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের সীমান্তে অনেক অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। এই পরিসংখ্যান আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
ইসরায়েলে ছড়িয়ে পড়তে পারে ক্ষতিকর ৩ প্রজাতির মাছ: গবেষণা
সর্বশেষ খবর
নৈশভোজে জড়ো হওয়া স্বজনদের গুলি করে হত্যা, শিশুসহ নিহত ৮
নৈশভোজে জড়ো হওয়া স্বজনদের গুলি করে হত্যা, শিশুসহ নিহত ৮
কবুতরের মাংস ও পাঙাশ মাছের তরকারি খেয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ৩ জন
কবুতরের মাংস ও পাঙাশ মাছের তরকারি খেয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ৩ জন
সৈনিক নিয়োগ দেবে সেনাবাহিনী, আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর
সৈনিক নিয়োগ দেবে সেনাবাহিনী, আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর
ডেটা চুরি থেকে ডার্ক ওয়েবে বিক্রি, কীভাবে সুরক্ষিত রাখবেন ব্যক্তিগত তথ্য
ডেটা চুরি থেকে ডার্ক ওয়েবে বিক্রি, কীভাবে সুরক্ষিত রাখবেন ব্যক্তিগত তথ্য
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?