বাংলাদেশ থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতে পদক্ষেপ নেবে ইতালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৫, ২১:০১আপডেট : ০৫ মে ২০২৫, ২১:০১

বাংলাদেশ থেকে আরও লোক নিতে ইচ্ছুক ইতালি এবং বাংলাদেশ থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তিও পিয়ান্তেদোসি।

ইতালির মন্ত্রী সোমবার (৫ মে) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশিদের নিরাপদ ও বৈধ অভিবাসন, মানবপাচার মোকাবিলা এবং বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

মাত্তিও বলেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেপ্টেম্বরের আগেই বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে, কারণ রোম ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা 'নবায়ন' ও 'পুনরায় চালু করতে' আগ্রহী।

তিনি বলেন, 'ইতালিতে আমাদের বিশাল বাংলাদেশি কমিউনিটি রয়েছে। বাংলাদেশি কমিউনিটি তরুণ, পরিশ্রমী এবং ইতালীয় সমাজে পুরোপুরি একীভূত হওয়ায় আমরা তাদের নিয়ে সত্যিই সন্তুষ্ট। ইতালিতে তাদের আরও বেশি প্রয়োজন।

তিনি বলেন, আমি এখানে আসার কারণ হলো— আপনাদের জানাতে চাই যে তাদের মধ্যে অনেকেই ইতালিতে পৌঁছানোর জন্য অবৈধ উপায়ের উপর নির্ভর করে, যা বিপজ্জনক। আমরা তাদেরই চাই, যারা আইনি কাঠামো মেনে চলে।

সমুদ্রপথে অভিবাসীদের অনিয়ন্ত্রিত আগমনকে ইউরোপীয় দেশটির জন্য 'অত্যন্ত সমস্যাজনক' উল্লেখ করে মন্ত্রী অবৈধ অভিবাসন ও সংঘবদ্ধ অপরাধ নির্মূলে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, "আমরা এখানে সহযোগিতার একটি নতুন উপায় প্রস্তাব করতে এসেছি।”

এসময় প্রধান উপদেষ্টা বলেন, অবৈধ অভিবাসন ও মানবপাচার বন্ধে বাংলাদেশ ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী।

প্রধান উপদেষ্টা বলেন, 'ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা স্বাগতিক দেশের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং ইতালিতে তাদের সাথে যে আচরণ করা হয় তার প্রশংসা করে।’

প্রফেসর ইউনূস বলেন, আন্তর্জাতিক এমন গোষ্ঠী আছে যারা তাদেরকে অবৈধ উপায়ে প্রলুব্ধ করে ইতালিতে পাঠানোর চেষ্টা করে। এরাই মূলত সমস্যা তৈরি করে।

প্রধান উপদেষ্টা বলেন, 'অভিবাসীরা মানবপাচারের সুবিধাভোগী নয়, ভুক্তভোগী।’

প্রধান উপদেষ্টা গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করে বলেন, এসব সমস্যা মোকাবিলায় দুই দেশ নিবিড়ভাবে কাজ করবে।

/এসও/এমএস/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
১১৮টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বিশ্বের এই চেনা শহর
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী