প্রতিরক্ষা খাতে বড় চুক্তি স্বাক্ষর দ. কোরিয়া ও অস্ট্রেলিয়ার

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২১, ১১:৫০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১১:৫৭

প্রতিরক্ষা খাতে ৭০ কোটিরও বেশি মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে। সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও দ. কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন ৭০ কোটি ১৭ লাখ মার্কিন ডলারের চুক্তিতে স্বাক্ষর করেন। প্রতিরক্ষা খাতে দুই দেশের সবচেয়ে বড় চুক্তি বলে ধারণা করা হচ্ছে। এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

চারদিনের সফরে অস্ট্রেলিয়ায় গেছেন প্রেসিডেন্ট মুন জায়ে ইন। সফরে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দুই দেশের চুক্তি স্বাক্ষর হয়। করোনা মহামারীর মধ্যে এই প্রথম দেশটিতে সফর গেছেন প্রেসিডেন্ট মুন।

সম্প্রতি অস্ট্রেলিয়া ও চীনের মধ্যে বেশি কিছু ইস্যুতে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা চলছে। এর মধ্যেই এশিয়ার দেশ দ. কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলো।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন বলেন, নতুন চুক্তির ফলে অস্ট্রেলিয়ার ৩০০ লোকের নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। সফরের প্রসঙ্গে দ. কোরিয়ার প্রেসিডেন্ট মুন বলেন, এই সফর কোরিয়ার জাতীয় স্বার্থ এবং অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চলতি বছরের সেপটম্বরে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করে চীনকে মোকাবিলায় বিশেষ নিরাপত্তা (অকাস) চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। ওই চুক্তির ফলে প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বেইজিং। 

/এলকে/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে বড় জয় দক্ষিণ কোরিয়ার 
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম