বাল্টিক সাগরে ব্রিটেন ও ডেনমার্কের জাহাজে সংঘর্ষ, ২ নাবিক নিখোঁজ

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২১, ১৫:৫০আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫:০৮

বাল্টিক সাগরে ব্রিটেন ও ডেনমার্কের পণ্যবাহী দুইটি জাহাজের মধ্যে সংঘর্ষ ঘটেছে। একটি জাহাজ উল্টে দুই নাবিক নিখোঁজ রয়েছেন।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, বাল্টিক সাগরে ডেনমার্কের কারিন হোয়েজ ও ব্রিটেনের স্কট ক্যারিয়ারের সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটে স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে সুইডেন এবং ডেনমার্কের আঞ্চলিক জলসীমার মাঝামাঝি। দুটিই মালবাহী জাহাজ। খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেছে ডেনমার্কের সশস্ত্র সদস্যরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই নাবিককে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে ব্রিটেনের স্কট ক্যারিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় তাদের নাবিকরা অক্ষত আছেন।

নিখোঁজ নাবিকদের সন্ধানে দুই দেশের পক্ষ থেকেই হেলিকপ্টার ও নৌকা পাঠানো হয়েছে। সাগরে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ডেনমার্কের আবহাওয়া বিভাগ।

এদিকে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ডুবে যাওয়া জাহাজটি থেকে জ্বালানি তেল বের হচ্ছে। এটিকে সুইডেনের উপকূলের কাছাকাছি নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

দৈর্ঘ্যে ৫৫ মিটার ডেনমার্কের কারিন হোয়েজ জাহাজটি ১৯৭৭ সালে নির্মিত হয়। আর স্কট ক্যারিয়ারটি ৯০ মিটার। এটি তৈরি হয় ২০১৮ সালে।

/এলকে/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি
ভৈরব নদে ৯০০ মেট্রিক টন কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি
পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবলো বাংলাদেশি জাহাজ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম