শহরে ঘুরে বেড়াচ্ছে হিংস্র চিতা, আতঙ্কে বাসিন্দারা

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২১, ১৪:২৪ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৫:০৫

মধ্যরাতে হঠাৎ করেই ভারতের লখনৌ শহরের ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের নারীদের হোস্টেলে ঢুকে পড়ে এক হিংস্র চিতাবাঘ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। চিতাবাঘ তাড়াতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। শুধু তাই নয় প্রকাশ্যেই শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই চিতা।

গত ২৬ ডিসেম্বর রাতে লখনৌ ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের নারীদের হোস্টেলে ঢুকে পড়ে চিতা। রাত ১১টা থেকে ১২টার মধ্যে ঘটে ঘটনাটি। মাঝরাতে হইচই পড়ে যায় হোস্টেলে। পরে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, লখনৌর সড়কে গত দু’দিন ধরে ঘুরে বেড়চ্ছে চিতাবাঘটি। বড়দিনের রাতে সিসিটিভি ক্যামেরায় প্রথম ধরা পড়ে। তারপর থেকে লখনৌ পাহাড়পুর, আদিলনগর এবং কল্যাণপুর এলাকায় একাধিকবার দেখা যায় চিতাটিকে। অবাধ বিচরণে আতঙ্কে স্থানীয়রা। আটক করতে চেষ্টা চালানো হলেও ব্যর্থ হয়েছে বন বিভাগ। 

সিসিটিভির ফুটেজে চিতা

সীমান্তনগরের অঞ্জু যাদব জানিয়েছেন, তার ৫ বছরের সন্তান বাড়ির বাইরে খেলছিল। তিনি ছিলেন ঘরের ভেতর। ঠিক তখনই চিতাবাঘ দেখেছে বলে কেউ চিৎকার করে। এ অবস্থায় আতঙ্কে ঘরবন্দি হয়েছেন স্থানীয়রা।

/এলকে/
সম্পর্কিত
ঘোড়দৌড় থেকে ৪ লাখ মানুষের ভোজ, মেয়ের বিয়ের বর্ণাঢ্য আয়োজনে আলোচনায় বিধায়ক
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
নীলগিরির এই শান্ত পাহাড়ি শহরের সঙ্গে রয়েছে রামায়ণের সাই পল্লবীর শিকড়
সর্বশেষ খবর
একসঙ্গে ছাত্রদলের ১১ নেতাকে শোকজ, সময় ৪৮ ঘণ্টা
একসঙ্গে ছাত্রদলের ১১ নেতাকে শোকজ, সময় ৪৮ ঘণ্টা
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
পিছিয়ে পড়েও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
এইচএসসির ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, কোন সাবজেক্ট বেশি?
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’