ওমিক্রন-বৈরী আবহাওয়া: বিশ্বজুড়ে আরও ৪ হাজার ফ্লাইট বাতিল

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২২, ১০:৪৬আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১০:৫২

দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ওমিক্রনের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় বিশ্বজুড়ে রবিবার আরও ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বাতিলের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে, স্কাই ওয়েস্টের ৫১০টি এবং সাউথ ওয়েস্টের ৪১৯টি। খবরে বলা হয়েছে, আরও ১১ হাজার ২০০ এর বেশি ফ্লাইট ছেড়ে যেতে বিলম্বিত হয়েছে।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, বছরের অন্য সময়ের তুলনায় বড়দিন এবং ইংরেজি নববর্ষের ছুটিতে বিমানের চাপ বেশি থাকে। এর মধ্যে করোনা প্রাদুর্ভাবের কারণে বিমানের অনেক ক্রু এবং পাইলট করোনায় সংক্রমিত হওয়ায় কোয়ারেন্টিনে রয়েছেন। ফলে বিমান সংস্থাগুলো হঠাৎ করে কর্মী সংকটে পড়ায় ফ্লাইট বাতিলে বাধ্য হচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অনেক দেশে ভারী তুষারপাতের কারণে কিছু ফ্লাইট বাতিল হয়। ছুটির দিনগুলোতে বিমানের ক্রু, স্টাফ এবং পাইলটদের মোটা অঙ্কের আর্থিক প্রণোদনা প্রস্তাবের সত্বেও তারা গ্রহণ করেননি বলে জানা গেছে। গত বছরের ডিসেম্বরেও একই কারণে কয়েক হাজার ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার পর্যটক।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, ফ্লাইট চলাচল স্থগিত
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
বোর্ডিং ব্রিজ নষ্ট, ফ্লাইটে সাড়ে ৩ ঘণ্টা যাত্রীদের ভোগান্তি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম