ওমিক্রনকে মৃদু বলা উচিত নয়: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০২২, ০৭:২৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৭:২৭

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টকে মৃদু হিসেবে বর্ণনা করার বিরুদ্ধে সতর্কবার্তা উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, কোভিডের মারাত্মক এই স্ট্রেইনটিকে মৃদু বলা ঠিক নয়। এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে সারা দুনিয়াতেই মানুষের মৃত্যু হচ্ছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

সাম্প্রতিক বিভিন্ন সমীক্ষায় বলা হয়েছে, কোভিডের আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ওমিক্রনে লোকজনের গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা অপেক্ষাকৃত কম। তবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক চাপের মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্রে গত সোমবার একদিনে নতুন করে ১০ লাখ ৮৪ হাজার মানুষের আক্রান্ত হয়েছে। ডব্লিউএইচও বলছে, গত সপ্তাহে বিশ্বব্যাপী কোভিড শনাক্তের সংখ্যা ৭১ শতাংশ বেড়েছে। আর আমেরিকা মহাদেশে সংক্রমণ বেড়েছে শতভাগ। আর সারা দুনিয়ায় গুরুতর আক্রান্ত রোগীদের ৯০ শতাংশেরই ভ্যাকসিন নেওয়া ছিল না।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান বলেন, ‘যদিও ওমিক্রনকে ডেল্টার তুলনায় অপেক্ষাকৃত কম গুরুতর বলে মনে হয়, বিশেষ করে যাদের টিকা দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে; তবে এর মানে এই নয় যে, এটিকে হালকা হিসেবে শ্রেণীবদ্ধ করা উচিত। আগের ভ্যারিয়েন্টগুলোর মতোই ওমিক্রনে আক্রান্ত হয়ে মানুষ হাসপাতালে যাচ্ছে এবং এতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হচ্ছে।’

তিনি বলেন, আসলে সংক্রমণে সুনামি এতো বিশাল ও দ্রুত যে, এটি দুনিয়াজুড়ে স্বাস্থ্য ব্যবস্থাকে গ্রাস করে ফেলেছে।

/এমপি/
সম্পর্কিত
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
হেপাটাইটিস থেকে নিরাপদ থাকতে যা করবেন
সর্বশেষ খবর
‘সায়েম স্যার’কে ফিরে পেতে চুয়েটে চলছে তৃতীয় দিনের শাটডাউন
‘সায়েম স্যার’কে ফিরে পেতে চুয়েটে চলছে তৃতীয় দিনের শাটডাউন
আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপে পাকিস্তান গেলেন ৪২ শিক্ষার্থী
আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপে পাকিস্তান গেলেন ৪২ শিক্ষার্থী
বাংলাদেশ চাহিদার ভিত্তিতেই বিমান কিনবে
বাংলাদেশ চাহিদার ভিত্তিতেই বিমান কিনবে
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত