টোঙ্গায় অগ্ন্যুৎপাতের পর ব্যাপক ক্ষয়ক্ষতি: জাসিন্ডা

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২২, ১১:০৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১১:৫৮

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, শক্তিশালী অগ্ন্যুৎপাতের পর সুনামির ঢেউয়ে প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার রাজধানীতে নুকু'আলোফায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে দেশটিতে থাকা নিউজিল্যান্ডের দূতাবাসের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাইপাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কম্পন পুরো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনুভূত হয়েছে। ফলে দ্বীপ রাষ্ট্র টোঙ্গার লক্ষাধিক মানুষ ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে যোগাযোগ করতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে মানবিক সহায়তাকারী দলগুলোর।

রবিবার (১৬ জানুয়ারি) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘সুনামি রাজধানী নুকু’আলোফার উত্তর দিকের উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে আঘাত হেনেছে। ঢেউয়ের তোড়ে সেখানকার নৌকা ও বড় বড় পাথর ভেসে গেছে। তবে এখনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি গভীরভাব পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ফিজির রাজধানী সুভা’য় থাকা আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস কর্তৃপক্ষ।

চিলির সৈকতে থাকা মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি সংগৃহীত

নিউজিল্যান্ডের টোঙ্গান গির্জায় প্রার্থনার আয়োজন করা হয়েছে। টোঙ্গা থেকে নিউজিল্যান্ডের দুরত্ব প্রায় ২ হাজার চারশো কিলোমিটার। অগ্ন্যুৎপাত ও সুনামির প্রভাবে দেশটিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবারে সৃষ্ট অগ্ন্যুৎপাতে গ্যাস,ধোঁয়া ও ছাই আকাশে ২০ কিলোমিটার পর্যন্ত উচ্চতা ছুঁয়েছে। আট মিনিটের এই অগ্ন্যুৎপাত এত বড় ছিল যে ফিজিতেও বিকট শব্দ শোনা গেছে। যা ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত। এমনকি ২ হাজার ৩০০ কিলোমিটার দূরে নিউ জিল্যান্ডেও ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বিপজ্জনক এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
কোথায় আছেন নিউ জিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা?
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে নিউজিল্যান্ড
ইসরায়েলের দুই মন্ত্রীর ওপর ব্রিটেনসহ ৫ দেশের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম