ইসরায়েলের দুই মন্ত্রীর ওপর ব্রিটেনসহ ৫ দেশের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৫, ২২:০৯আপডেট : ১০ জুন ২০২৫, ২২:০৯

গাজায় ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ইসরায়েলের দুই কট্টর ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও নরওয়েও একই নিষেধাজ্ঞায় শরিক হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও অন্যান্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেন, বেন-গভির ও স্মোত্রিচ চরমপন্থি সহিংসতা ও ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনে উস্কানি দিয়েছেন। এসব কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। এজন্যই আমরা দায়ীদের জবাবদিহির আওতায় আনতে এখনই ব্যবস্থা নিয়েছি।

নিষেধাজ্ঞার ফলে এই দুই মন্ত্রীর বিদেশে ভ্রমণ ও বিদেশি সম্পদ হিমায়িত হবে। বেন-গভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী এবং স্মোত্রিচ অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। উভয়েই পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের পক্ষে সোচ্চার। 

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, আগামী সপ্তাহের শুরুতে সরকারের বিশেষ বৈঠক ডেকে অগ্রহণযোগ্য সিদ্ধান্তের জবাব ঠিক করা হবে। 

স্মোত্রিচ হিব্রুন পাহাড়ে নতুন একটি বসতি উদ্বোধনের সময় ব্রিটেনের পদক্ষেপকে ‘তুচ্ছ’ উল্লেখ করে বলেন, ব্রিটেন একবার আমাদের মাতৃভূমি পুনর্দখল করতে বাধা দিয়েছিল, এবারও তারা তা করতে পারবে না। আমরা ঈশ্বরের ইচ্ছায় নির্মাণ কাজ চালিয়ে যাব।

গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ব্রিটেনসহ ইউরোপীয় দেশগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর গাজায় মানবিক সহায়তা অবরোধ তুলে নেওয়ার চাপ বাড়াচ্ছে। 

যৌথ বিবৃতিতে মিত্রদেশগুলো বলেছে, তারা ইসরায়েলের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি, সহায়তা বৃদ্ধি ও দুই রাষ্ট্রের সমাধানের পথে এগিয়ে যাওয়ারও আহ্বান জানানো হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি