বিশ্ব স্বাস্থ্যের জন্য নতুন হুমকি নদীতে ওষুধের দূষণ: জরিপ

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৬ আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৬

বিশ্বের নদীগুলোতে ওষুধ ও ফার্মাসিউটিক্যাল পণ্যের দূষণ ‘পরিবেশত এবং বৈশ্বিক স্বাস্থ্যের জন্য হুমকি’ হয়ে উঠেছে বলে এক জরিপে বলা হয়েছে। ইউনিভার্সিটি অব ইয়র্ক এর জরিপে বিভিন্ন নদীতে প্যারাসিটামল, নিকোটিন, ক্যাফেইন ও ডায়াবেটিকস এর ওষুধের ব্যাপক উপস্থিতি পাওয়া গেছে।

বৈশ্বিক পর্যায়ে গৃহিত সবচেয়ে বড় গবেষণার একটি ছিল এই জরিপ। এতে দেখা গেছে পাকিস্তান, বলিভিয়া এবং ইথিওপিয়ার নদীগুলো সবচেয়ে বেশি দূষিত। আইসল্যান্ড, নরওয়ে এবং অ্যামাজন রেইনফরেস্টের নদীগুলো সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে।

নদীতে পাওয়া সবচেয়ে সাধারণ ফার্মাসিউটিক্যাল উপাদানের প্রভাব নিয়ে এখনও খুব বেশি জানা যায়নি। তবে ইতোমধ্যেই জানা গেছে মানুষের গর্ভনিরোধক উপাদান নদীতে থাকলে মাছের বংশবৃদ্ধি ব্যহত হয়। আর বিজ্ঞানীদের আশঙ্কা নদীতে এন্টিবায়োটিকের উপস্থিতি ওষুধ হিসেবে সেগুলোর কার্যকারিতা সীমিত করে ফেলতে পারে।

ওই গবেষণায় একশ’টিরও বেশি দেশের এক হাজারের বেশি স্থান থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে দেখা হয়। সামগ্রিকভাবে এক-চতুর্থাংশের বেশি বা ২৫৮টি নদীর নমুনায় ফার্মাসিউটিক্যাল উপাদান সক্রিয় থাকার কথা জানা গেছে। এসব সক্রিয় উপাদানের মাত্রা জলজ জীবের জন্য নিরাপদ নয়।

গবেষণায় নেতৃত্ব দেওয়া ড. জন উইলকিনসন বলেন, ‘আমরা এখন যেটা জানতে পারছি সেটা হলো সবচেয়ে কার্যকর বর্জ্যপানি ব্যবস্থাপনা প্লান্টও নদী কিংবা লেকে পানি ছেড়ে দেওয়ার আগে এইসব উপাদান পানি থেকে সম্পূর্ণ সরিয়ে ফেলতে সক্ষম নয়।’

সবচেয়ে বেশি যে দুইটি ফার্মাসিউটিক্যাল উপাদান নদীতে পাওয়া গেছে সেগুলো হলো কারবামাজেপাইন এবং মেটফোরমিন। কারবামাজেপাইন মৃগীরোগ এবং স্নায়ুর ব্যাথা নিরসনে ব্যবহার হয়। আর মেটফোরমিন ব্যবহার হয় ডায়াবেটিকস চিকিৎসায়। এছাড়া ক্যাফেইন (কফি), নিকোটিন (সিগারেট) এবং ব্যাথা উপশমকারী প্যারাসিটামলও নদীতে পাওয়া গেছে। আফ্রিকার নদীগুলোতে উচ্চ মাত্রায় পাওয়া গেছে ম্যালেরিয়ার ওষুধ আর্টিমাইসিনিন।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
যেখানে নদী আর সেতুর মিতালি, সঙ্গে চোখ জুড়ানো গ্রামবাংলার দৃশ্য
দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের পর্যটনকেন্দ্রগুলো
মৈনপাটের পথে, পাহাড়-ঝরনা আর বৌদ্ধমঠে ভরা অনন্য ঠিকানা
সর্বশেষ খবর
‘আমার কাজ নষ্ট করে দিলেন’,  পরীমণির ক্ষোভ
‘আমার কাজ নষ্ট করে দিলেন’, পরীমণির ক্ষোভ
তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব: প্রধানমন্ত্রী  
তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব: প্রধানমন্ত্রী  
পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় জনবল ও সরঞ্জাম প্রস্তুত ফায়ার সার্ভিসের
পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় জনবল ও সরঞ্জাম প্রস্তুত ফায়ার সার্ভিসের
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর