সৌদি আরবে শিয়া মসজিদে হামলায় নিহত ৩

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৬, ১৭:৩৪আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৮:৫৯
image

সৌদি আরবে শিয়া মসজিদে হামলায় নিহত ৩ সৌদি আরবের পূর্বাঞ্চলের আল-আসায় এক শিয়া মসজিদে হামলায় ৩ জন নিহত হয়েছেন। আল আরাবিয়ার বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন খবরটি নিশ্চিত করেছে। কেউ হামলার দায় স্বীকার করেনি। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এখনও এই খবর প্রচার/প্রকাশ করা হয়নি।
প্রত্যক্ষদর্শীর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, আল-আসা অঞ্চলের মাহাসেন শহরের ইমাম রিদা মসজিদে বিস্ফোরণের পাশাপাশি বন্দুক হামলাও চালানো হয়।
আল আরাবিয়া টেলিভিশন জানায়, ঘটনার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ৫ ‘সন্ত্রাসী’র সংঘর্ষও হয়। আর কদিন আগে মৃত্যুদণ্ডে দণ্ডিত শিয়া নেতা শেখ নিমার আল নিমারের ভাই মোহাম্মদ আল নিমার বার্তা সংস্থা এপিকে জানান, শুক্রবার জুম্মার নামাজের সময় এই হামলা হয়। তারপর পুলিশ মসজিদকে ঘিরে ফেলে।
ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও এরআগে সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস (ইসলামিক স্টেট) এর হামলার স্বীকার হয়েছেন সৌদি আরবের শিয়া সম্প্রদায়ের মানুষেরা। এ মাসের শুরুতে শেখ নিমার আল নিমারের মৃত্যুদণ্ড কার্যকরের পর থেকে সেখানে উত্তেজনা বেড়েছে। সূত্র: ডন, রয়টার্স

/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি