শাহবাজকে সৌদি যুবরাজের ফোন

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০২২, ২০:০৩আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ২০:০৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে জোর দিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে যুবরাজ সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ আলাপ হয়েছে। গত সাত দশকে ধরে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ এবং ঐতিহাসিক বন্ধনকে স্মরণ করেন তারা। কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় এগিয়ে নিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দুই দেশের সরকার।

ফোনালাপে সৌদি আরবের উল্লেখযোগ্য অগ্রগিত এবং উন্নয়নে যুবরাজ সালমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন শাহবাজ শরিফ। পাকিস্তানকে সমর্থন অব্যাহত রাখায় যুবরাজকে ধন্যবাদ জানান তিনি। পাকিস্তানও সৌদি আরবের পাশে থাকবে বলেও জানান। সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুতের পর প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। তিনি পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই।

সূত্র: জিও নিউজ।

/এলকে/
সম্পর্কিত
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
দেশে ফিরলেন আরও ১১ হাজার ৬১৩ হাজী, মৃত্যু বেড়ে ৪১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম