আফগানিস্তানের স্কুলে হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০২২, ১২:২৭আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২:২৭

আফগানিস্তানের দুইটি স্কুলে হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের ওই হামলায় অন্তত ছয় জন নিহত এবং কমপক্ষে ১১ জন আহত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

রবিবার বিস্ফোরণের শিকার হওয়া ওই দুই স্কুল হচ্ছে কাবুলের মুমতাজ এডুকেশন সেন্টার এবং আব্দুল রহিম শহীদ হাই স্কুল।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, ‘এই কাপুরুষোচিত কর্মকাণ্ডে নিহতদের পরিবার এবং অন্যান্য প্রিয়জনদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, সব আফগান শিশুরই নিরাপদে এবং সহিংসতার ভয় ছাড়াই তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, শিক্ষার্থীরা সকালের ক্লাস থেকে বের হওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার আক্রান্ত হওয়া দুইটি স্কুলই শিয়া এলাকায় অবস্থিত।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম