১১ দেশে মাংকিপক্সের ৮০ রোগী শনাক্ত: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
২১ মে ২০২২, ১০:২৯আপডেট : ২১ মে ২০২২, ১১:৪০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে ১১টি দেশে প্রায় ৮০ জন মাংকিপক্সের রোগী শনাক্ত হয়েছে। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, আরও রোগী শনাক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কোনও দেশের নাম উল্লেখ না করে ডব্লিউএইচও জানিয়েছে, আরও ৫০ জন সন্দেহভাজন রোগীকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে ইতালি, সুইডেন, স্পেন, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যে এই ভাইরাসের সংক্রমণের খবর নিশ্চিত হওয়া যায়। মধ্য ও পশ্চিম আফ্রিকার দুর্গম অংশে মাংকিপক্স বেশ সাধারণ ঘটনা।

বিরল সংক্রমণ মাংকিপক্স সাধারণত মৃদু উপসর্গজনিত রোগ। ব্রিটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ রোগী কয়েক সপ্তাহের মধ্যে সেরে ওঠে। ভাইরাসটি মানুষের মধ্যে খুব সহজে ছড়ায় না এবং ব্যাপক মানুষের মধ্যে এর সংক্রমণের আশঙ্কা কম।

মাংকিপক্সের জন্য নির্দিষ্ট কোনও ভ্যাকসিন নেই, তবে স্মলপক্সের টিকায় এই ভাইরাস থেকে ৮৫ শতাংশ সুরক্ষা পাওয়া যায়।

শুক্রবার ডব্লিউএইচও এক বিবৃতিতে বলেছে, ‘সাম্প্রতিক সংক্রমণ এখন পর্যন্ত ১১টি দেশে পাওয়া গেছে। এ প্রাদুর্ভাব অস্বাভাবিক, কারণ এমন কিছু দেশে রোগটি প্রাদুর্ভাব ছড়াচ্ছে যা আগে দেখা যায়নি।’ সংস্থাটি জানিয়েছে তারা আক্রান্ত দেশগুলো এবং অন্যদের সঙ্গে কাজ করছে। যেসব মানুষ আক্রান্ত হতে পারে তাদের খোজ রাখা এবং সমর্থন দিতে রোগটির ওপর নজরদারি চলছে।

একই সঙ্গে আক্রান্তদের সঙ্গে নেতিবাচক আচরণ করার বিরুদ্ধে সতর্ক করেছে ডব্লিউএইচও। সংস্থাটি বলেছে, আক্রান্তদের সেবা পেতে বাধার কারণে রোগটির আরও বিস্তার ছড়াতে পারে।’

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী